একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ ডাকাত আটককিশোরগঞ্জের নিকলীতে স্থানীয় জনতা সাত ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে। তাঁরা হলেন: শফিকুল (২২), আনোয়ার সারোয়ার (২০), এরাজুল (২৩), অপু (২৪), মোবারক (২০) ও মানিক (২২)। তাঁদের কাছ থেকে একটি নৌকা, লুণ্ঠিত টাকাপয়সা ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, সোমবার সন্ধ্যার দিকে নিকলীর সিংপুর ইউনিয়নের ভাটি বরাটিয়া এলাকায় মেঘনা নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকায় ডাকাতির সময় স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া করে ধরে ফেলে। পরে তারা পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি২ মাদক ব্যবসায়ী আটকব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ গতকাল মঙ্গলবার ৪৫ কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় একটি প্রাইভেট গাড়ি আটক করা হয়। পুলিশ জানায়, গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের বাইপাস সড়কের পুনিয়াউট এলাকা থেকে ঢাকাগামী একটি প্রাইভেট গাড়িতে তল্লাশি করে কুমিল্লার বুড়িচং উপজেলার বাসির মিয়া (২৮) ও রিপন মিয়াকে (২৭) ৪৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিভারতীয় কাপড় উদ্ধারমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি গুদাম থেকে গত সোমবার রাতে ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করেছে পুলিশ। মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট এলাকার ফাতেমা ফুড অ্যান্ড পোলট্রির একটি গুদাম থেকে প্রায় এক হাজার ৪৩১টি ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করা হয়। সেগুলোর মূল্য প্রায় ৩০ লাখ টাকা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘তদন্ত করে কাপড়ের মালিক খোঁজা হচ্ছে।’ মৌলভীবাজার প্রতিনিধিগাছ পাচারসান্তাহার রেলওয়ে স্টেশনের ১ নম্বর রেলগেটের পূর্ব-উত্তরে রেলওয়ের জায়গায় অবস্থিত বিশাল আকৃতির পুরোনো একটি মূল্যবান জামগাছ কেটে বিক্রি ও নিয়ে যাওয়ার সময় আটক করেছে পুলিশ। গাছ কাটার ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে। পরে জব্দ তালিকা তৈরি করে গাছের বিক্রেতা মনোরঞ্জন দাসের কাছেই জিম্মায় রাখা হয়। কিন্তু তিন দিন পরও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। জিআরপি থানার ওসি জসিম উদ্দিন জানান, গাছ কাটা ও আটকের ঘটনাটির তদন্ত চলছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিনিরাপত্তার জন্যসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিরাপত্তার জন্য সরকার থেকে পাওয়া একটি কম্পিউটার ও একটি ল্যাপটপ প্রধান শিক্ষক বিদ্যালয়ে না রেখে নিজের বাড়িতে নিয়ে রেখেছেন। গত ২ মে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার কম্পিউটারগুলো বিতরণ করেন। প্রধান শিক্ষক জেসমিন আরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াকুব হোসেন খান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিশ্বশুর গ্রেপ্তাররাজশাহীর বাগমারায় গৃহবধূকে পুড়িয়ে মারার মামলার এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া আসামির নাম আবদুল জব্বার (৫২)। নাটোর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাগমারার যোগীপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সাইদুর রহমান জানান, সোমবার রাতে গৃহবধূ সোনিয়া আখতার লাকী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। বাগমারা থানার পুলিশ নাটোরের নলডাঙ্গা থানার বাসুদেবপুর গ্রাম থেকে আসামি আবদুল জব্বারকে গ্রেপ্তার করে। তিনি নিহত গৃহবধূ সোনিয়া আখতার লাকীর শ্বশুর। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিপোনা বিতরণপটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের চারটি গ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিনা মূল্যে বিভিন্ন জাতের মাছের পোনা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ওই ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের আল-মদিনা জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে মাছের পোনা বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, কে এম এনায়েত হোসেন, হুমায়ুন কবীর প্রমুখ। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিযুবক গ্রেপ্তারবরিশালের উজিরপুর উপজেলা সদরে কালীরবাজার গ্রামে ঘর থেকে ঘুমন্ত সাত বছরের এক শিশুকন্যাকে তুলে নিয়ে বাড়ির পাশের বাগানে ধর্ষণ করেছে দুই নরপিশাচ। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে। এ ঘটনায় উজিরপুর থানায় একটি মামলা করেছেন শিশুটির বাবা। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। উজিরপুর থানার ওসি সুকুমার রায় বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধিভ্রাম্যমাণ আদালতর‌্যাব-৮ রাজবাড়ী ক্যাম্পের সহযোগিতায় সোমবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে বিভিন্ন মাদকসহ গ্রেপ্তারকৃত তিন মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাস করে দণ্ড দিয়েছেন। সোমবার দৌলতদিয়া যৌনপল্লি থেকে মাদকদ্রব্যসহ এক বাড়িওয়ালিকে গ্রেপ্তার করা হয়। কিছুক্ষণ পর একই এলাকা থেকে মো. জামাল শেখ ও গোলাম মোস্তফাকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল আরিফের আদালত তাদের দণ্ড দেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিবোনাসের দাবিঈদুল ফিতরের আগে খুলনার চিংড়ি ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকদের এক মাসের মজুরির সমপরিমাণ বোনাসের দাবিতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আইনজীবী সমিতির চতুর্থ তলায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সমাজের সদস্য-সচিব ফিরোজ আহমেদের সভাপতিত্বে বক্তারা সরকার-ঘোষিত ন্যূনতম মজুরি আইন অনুযায়ী স্থায়ী ও ঠিকাদারের অধীন সব শ্রমিককে সরকারি নীতিমালা অনুসারে বেতন ও বোনাস দেওয়ার দাবি জানান। খুলনা অফিস