একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষোভকুমিল্লা সিটি করপোরেশনের ৪০০ জন মাস্টাররোলের কর্মচারী ২০০ টাকা করে মজুরির দাবিতে গতকাল বুধবার দুুপুরে নগর ভবনে বিক্ষোভ মিছিল করেন। শ্রমিকেরা অভিযোগ করেন, তাঁদের ১৫০ টাকা করে মজুরি দেওয়া হয়। বাকি টাকা দেওয়া হয় না। জানতে চাইলে সিটি করপোরেশনের কনজারভেটিভ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, শ্রমিকদের মজুরি ২০০ টাকা করার বিষয়টি সদ্য বিদায়ী মেয়র প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, কিন্তু সেখান থেকে অনুমোদন হয়ে আসেনি। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লানিহত ১সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চানপুর গ্রামে দু্ই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহত ব্যক্তি হলেন চানপুর গ্রামের মাসুক মিয়া (২৪)। গতকাল বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাহাড়ি ঢলের সঙ্গে সীমান্তের ওপার থেকে বালু এসে পড়ছে চানপুর গ্রামের পাশের জমিতে। গতকাল বুধবার দুপুরে ওই জমি থেকে বালু তুলতে যান চানপুর গ্রামের মাসুক মিয়ার বাবা তোলা মিয়া। এরপর পার্শ্ববর্তী শান্তিপুর গ্রামের ফজলু মিয়া সেখানে গিয়ে ওই জমি তাঁর দাবি করে বালু তুলতে বাধা দেন। এ সময় তোলা মিয়া ও ফজলু মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই মাসুক মিয়া মারা যান। সুনামগঞ্জ অফিসনেটওয়ার্কদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দহগ্রাম-আঙ্গরপোতা মোবাইল ফোনের নেটওয়ার্কের আওতায় এসেছে। দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, ২০১০ সালের ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলবাসীর সঙ্গে ভিডিও কনফারেন্সে মোবাইল ফোনের নেটওয়ার্ক স্থাপনের আশ্বাস দেন। এক বছরের মাথায় সরকারি মোবাইল ফোন কোম্পানি টেলিটক দহগ্রাম উচ্চবিদ্যালয় ভবনে টাওয়ার নির্মাণ করে গত মঙ্গলবার সংযোগ দেয়। এ সময় উপস্থিত ছিলেন টেলিটকের কর্মকর্তা প্রদীপ কুমার সিংরাই, ফয়জুল আজিম, ফজলে রাব্বি প্রমুখ। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিওয়েবসাইটসৈয়দপুরের ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ইত্যকার বিষয়ে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। গত মঙ্গলবার রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ওয়েবসাইটটি উদ্বোধন করেন ইউএনও আনারকলি মাহবুব। এ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে বড় পর্দায় দেখানো হয় সৈয়দপুর রেলওয়ে কারখানা, বিমানবন্দর, সেনানিবাস, এখানকার সংস্কৃতি, মুক্তিযুদ্ধের শহীদদের নাম ও বধ্যভূমি, পর্যটন সম্ভাবনা, শিল্প-বাণিজ্য ইত্যাদি। ওয়েবসাইটটি ভিজিট করতে লগ-ইন করতে হবে www.saidpurbd.com। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিআন্দোলনমাত্র এক ঘণ্টার আন্দোলনের মুখে দাবি মেনে নিল পুলিশ। গতকাল বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কুষ্টিয়া দোকান মালিক সমিতি শহরের প্রধান সড়কে (এনএস রোড) সব দোকানপাট বন্ধ করে দেয়। তাদের দাবি, এই সড়কের মধ্য দিয়ে যানবাহন চলাচল অব্যাহত রাখতে হবে। ঈদ উপলক্ষে কুষ্টিয়া জেলা পুলিশ যানজট নিরসন ও জনগণের সুবিধার্থে শহরের মধ্য দিয়ে রিকশাভ্যান ও ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। এতে এ রোডের দোকানগুলোয় বেচাকেনা কম হচ্ছিল। সদর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এতে শহরে আবার যানজটের সৃষ্টি হবে। কুষ্টিয়া অফিসসন্ত্রাসী হামলাচাঁদা দিতে অস্বীকার করায় বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের ব্যবসায়ী মো. রুহুল আমিনের ওপর মঙ্গলবার বিকেলে সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় সন্ত্রাসীরা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নগদ অর্থ লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার প্রতিবাদে বন্দরের ব্যবসায়ীরা তা ৎ ক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে ব্যবসাপ্রতিষ্ঠানে ধর্মঘট করেন। এ ঘটনায় গতকাল বুধবার পৃথক দুটি মামলা করা হয়েছে। গৌরনদী থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান চাঁদা দাবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি