একনজরে
গরু উদ্ধারঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার সালনা এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে চুরি যাওয়া পাঁচটি গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার ও গরু বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের তারাকান্দা গ্রামের বিল্লাল হোসেন (২৭), একই এলাকার সামছুল আলম (৩২) ও ময়মনসিংহের কোতোয়ালি থানার চর কালীবাড়ির আলমগীর হোসেন (২৮)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সালনার পোড়াবাড়ী এলাকার কৃষক শহীদুল্লাহ ও মামুনের বাড়ি থেকে গত বুধবার দিবাগত রাতে পাঁচটি গরু চুরি যায়। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিগ্রেপ্তার ১নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার রেলওয়ে স্টেশন এলাকাসংলগ্ন পালকি বাস কাউন্টারের সামনে থেকে গত বুধবার রাতে ৬০ পুরিয়া হেরোইনসহ সোহেল মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে পৌর শহরের টেংগাপাড়া গ্রামের আবদুল হাসেমের পুত্র। মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী জিন্নাহ্ জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আসামি সোহেলকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিকনভেনশন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার আদায়ে সচেতনতা সৃষ্টি ও শিশুসাংবাদিকতা বিকাশের লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘বিভাগীয় শিশু সাংবাদিক কনভেনশন’। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরের একটি হোটেলে ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। রাজশাহীর শিশু সাংবাদিক জান্নাতুল ফেরদৌস টুম্পার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এমএমসির পরিচালক শহীদুল ইসলাম, রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনার দেশ-এর সম্পাদক ফজলুল হক, সোনালী সংবাদ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ-উল-আলম। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীশিশু নাট্যোৎসব‘ওদের স্বপ্ন আকাশজুড়ে ভাসে’ শিরোনামে বরিশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিভাগীয় শিশু নাট্যোৎসব। শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে বিনোদনের অংশ হিসেবে আয়োজন করা হয় শিশুদের নিয়ে এই নাট্যোৎসবের। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় উৎসবের আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেমী বরিশাল জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের অশ্বিনীকুমার হলে প্রতিযোগিতামূলক নাট্যোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) আনিসুর রহমান। শিশু নাট্যোৎসবে বরিশাল বিভাগের ছয় জেলার ১৮টি দল অংশ নেয়। এদের মধ্যে গতকাল নয়টি দলের নাটক মঞ্চস্থ হয়। বরিশাল অফিস