একনজরে
আহত ৭সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর গ্রামের ঠাকুরবাড়ীর সামনে কংস নদে গতকাল রোববার দুপুরে দুটি ট্রলারের সংঘর্ষে শিশু, নারী, পুরুষসহ অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ইমন মিয়া (৫), রাজানুর মিয়া (৫০), সাফিয়া খাতুন (৩০) ও দোলেনা বেগমকে (৩২) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ইমন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি হজ ফ্লাইট শুরুঢাকায় ইমিগ্রেশন-সংক্রান্ত কাজ সেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট গতকাল রোববার জেদ্দার উদ্দেশে ছেড়ে গেছে। বেলা দুইটায় ১২৪ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের এয়ারবাস (বিজি-০১৮) ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে যায়। সন্ধ্যা ছয়টায় অন্য একটি ফ্লাইটে হজযাত্রীরা জেদ্দার উদ্দেশে রওনা হয়েছেন। নিজস্ব প্রতিবেদক, সিলেটনারীর মৃত্যুআত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের ঈশ্বরগঞ্জ-চরপাড়া সড়কের চরপুবাইল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মোটরসাইকেলটি থানায় আনলেও চালককে আটক করতে পারেনি। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিমা সমাবেশনাটোরের লালপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার মা সমাবেশ হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুল হক মুকুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান। বক্তব্য দেন প্রধান শিক্ষক তাসলিমা খাতুন, অভিভাবক বজলুর রহমান, ইকবাল হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সুসন্তান গড়ে তুলতে সচেতন মায়ের বিকল্প নেই। তবে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হলে মা-বাবাসহ পরিবারের সবাইকে এগিয়ে আসতে হবে। লালপুর (নাটোর) প্রতিনিধিশিক্ষক গ্রেপ্তারকুড়িগ্রামের উলিপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনায় পুলিশ এক শিক্ষককে গ্রেপ্তার করেছে। উপজেলার বজরা পূর্বপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে গত শনিবার অফিস সহকারী আবদুল রশিদ সরকারসহ (৫০) কতিপয় ব্যক্তি প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে (৩৮) লাঞ্ছিত করেন এবং দেয়ালে টাঙানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এ সময় স্থানীয় লোকজন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুর রহমানকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় প্রধান শিক্ষক উলিপুর থানায় ছয়জনকে আসামি করে মামলা করেছেন। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিমৃৎশিল্পী সম্মাননাঅসম্মান-অবহেলা নিয়েই যুগ যুগ ধরে নান্দনিক কাজে সম্পৃক্ত প্রতিমাশিল্পীরা, যাঁদের শিল্পের ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে ওঠে দুর্গাপূজার মন্দিরগুলো। বরিশাল জেলার এমন ৪০ জন মৃৎশিল্পী ও ১২০ জন সহযোগী শিল্পীকে সম্মাননা জানানো হবে আজ সোমবার নগরের ধর্মরক্ষিণী সভাগৃহে। বরিশাল মৃৎশিল্পী সম্মাননা পরিষদ ওই সম্মাননার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক নিসার হোসেন। বরিশাল তথা বাংলাদেশে এ ধরনের আয়োজন আর হয়নি বলে দাবি করেন আয়োজকেরা। বরিশাল অফিসদুই শিশুর মৃত্যুরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত শনি ও শুক্রবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে মহিদাপুরের সাজ্জাদ হোসেন (৪) বাড়ির কাছে ডোবার পাশে খেলার সময় পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর তার লাশ পাওয়া যায়। এর আগে শুক্রবার সন্ধ্যায় দৌলতদিয়ার নতুন পাড়ার মিরাজ কাজীর দেড় বছরের মেয়ে মিম বাড়ির পাশে বন্যার পানিতে ডুবে যাওয়া পুকুরে পড়ে গেলে পরিবারের লোকজন দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি