একনজরে
জাল নোটসহ গ্রেপ্তারমানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল মঙ্গলবার ১৭ হাজার টাকার জাল নোটসহ রাজীব খান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল দুপুর ১২টার দিকে বাসস্ট্যান্ড এলাকার হকার্স মার্কেটের একটি দোকানে যান রাজীব। এ সময় একটি প্যান্ট কিনে তিনি দোকানদারকে এক হাজার টাকার নোট দেন। নোট হাতে নিয়ে সন্দেহ হলে ওই দোকানদার কৌশলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৭টি এক হাজার টাকার জাল নোটসহ রাজীবকে গ্রেপ্তার করে। মানিকগঞ্জ সংবাদদাতাযন্ত্রপাতি হস্তান্তররাজশাহীর পবায় বেসরকারি সংস্থা কৈননীয়ার উদ্যোগে প্রশিক্ষণ শেষে ৩০ জন উপকারভোগীর মধ্যে গতকাল মঙ্গলবার বিনা মূল্যে সেলাই মেশিন ও হাউস ওয়্যারিংয়ের যন্ত্রপাতি হস্তান্তর করা হয়েছে। উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১৫ জন বেকার যুবক ও ১৫ জন নারীর মধ্যে এই সামগ্রী বিতরণ করা হয়। সংস্থার এলাকা ব্যবস্থাপক মণি শংকর মণ্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ্জাকুল ইসলাম। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী৮০০ টাকাইউরিয়া সার ও জ্বালানি তেলের দাম কমিয়ে সরকারিভাবে প্রতি মণ ধানের মূল্য ৮০০ টাকা নির্ধারণের দাবিতে গতকাল মঙ্গলবার এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। জেলা কৃষক সমিতির ডাকে এ কর্মসূচি পালিত হয়। পরে এক সমাবেশে বক্তব্য দেন ওয়াজিউর রহমান, শুভাষ শাহ, ছাদেকুল ইসলাম, সন্তোষ বর্মণ, তপন কুমার, তাজুল ইসলাম, আবদুস সামাদ, আবদুর রাজ্জাক প্রমুখ। গাইবান্ধা প্রতিনিধিবিক্ষোভ সমাবেশধানের মূল্য মণপ্রতি ৮০০ টাকা করার দাবিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে কৃষক সমিতি রাজবাড়ী শাখা। সংগঠনের দলীয় কার্যালয় থেকে লাল পতাকা নিয়ে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমতলায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. মুজিবুল আলম, আবদুস ছাত্তার মণ্ডল, আবদুস সামাদ মিয়া, মজিবর রহমান প্রমুখ। রাজবাড়ী সংবাদদাতাসাক্ষা ৎকারের তারিখকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সি, ডি, ই, এফ এবং জি ইউনিটের সাক্ষা ৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১১ ডিসেম্বর সি, ডি, ই ও জি ইউনিটের মেধাতালিকায় উত্তীর্ণদের সাক্ষা ৎকার শুরু হবে। আর এফ ইউনিটের মেধাতালিকায় উত্তীর্ণদের সাক্ষা ৎকার শুরু হবে ১৭ ডিসেম্বর। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঅস্ত্রসহ গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দেশীয় অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, উপজেলার কোম্পানীগঞ্জ সড়কের মেরকুটার কাছে গত সোমবার রাতে চার যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে দুটি চাপাতিসহ তিন যুবককে গ্রেপ্তার করে। তবে একজন পালাতে সক্ষম হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রুবেল মিয়া, বিল্লাল মিয়া ও রিমন মিয়া। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিগ্রেপ্তারমৌলভীবাজারের কমলগঞ্জে ১৮টি মামলার পরোয়ানাভুক্ত আসামি আবদুল বাছিতকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও বন বিভাগ সূত্র জানায়, ভেড়াছড়া গ্রামের আবদুল বাছিত কমলগঞ্জের চিহ্নিত বনদস্যু। তার বিরুদ্ধে পুলিশ ও বনকর্মীদের ওপর হামলা এবং জাতীয় উদ্যানের গাছ চুরিসহ ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় বাছিতের সাজা হয়েছে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি