একনজরে
চরে ফেরি ভোলা-লক্ষ্মীপুর নৌপথের রামদাসপুর চ্যানেলের ডুবোচরে গতকাল বুধবার কামেনী ফেরিটি আটকে পড়েছে। লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট ফেরিঘাট থেকে ওই ফেরিটি সাতটি গাড়ি নিয়ে ছেড়ে আসে। ভোর সাড়ে পাঁচটায় ভোলার রাজাপুরের রামদাসপুরের চ্যানেলের কাপেরহাট এলাকায় আটকে যায়। এই ফেরির পাশ দিয়ে আরেকটি ফেরি যাওয়ার জায়গা না থাকায় গতকাল দিনভর ফেরি চলাচল বন্ধ ছিল। ভোলা ও লক্ষ্মীপুরে দুুই শতাধিক যান আটকে আছে। ভোলা অফিসমাটিচাপায় মৃত্যুকুড়িগ্রাম পৌর এলাকার সওদাগরপাড়া এলাকায় গতকাল বুধবার দুপুরে পায়খানার জন্য গর্ত খননের সময় ১০ ফুট গভীর গর্তের পাড় ভেঙে পড়ায় পাঁচজন নারী মাটিচাপা পড়েন। গ্রামবাসী তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাবিনা (৪২) মারা যান। এ ছাড়া আহত কল্পনা (২০) ও মাহমুদকে (৩৩) গুরুতর অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম