একনজরে
ধূমপানমুক্ত ঘোষণাজয়পুরহাটের পাঁচবিবি পৌরসভাকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। পাঁচবিবি পৌরসভা ও বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট কাউন্সিল বিরামপুর-দিনাজপুর যৌথভাবে এ ঘোষণা দেয়। এ উপলক্ষে শুক্রবার বিকেল চারটায় উপজেলার গোহাটিতে পৌর মেয়র হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস প্রধান অতিথি ছিলেন। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিজুয়াড়িদের জরিমানানওগাঁর আত্রাইয়ের সাহেবগঞ্জ বাজারে জুয়াখেলার অপরাধে পাঁচজনকে ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সোবহান শুক্রবার তাঁদের এ দণ্ড দেন। এ পাঁচজন হলেন দত্তবাড়ী গ্রামের রমজান আলী, সাইফুল ইসলাম, আজিজার রহমান, আবদুল হামিদ ও বাহাদুরপুর গ্রামের আলমগীর হোসেন। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিআহত ৮বরগুনার আমতলী পৌর শহরের বাসুকি এলাকায় শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছে। বিরোধপূর্ণ জমিতে লাগানো ডাল ছাগলে খাওয়ার ঘটনায় আবুল হোসেন ঘরামী ও জাকির প্যাদার পরিবারের সদস্যদের মধ্যে এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিরা হলেন নাসির উদ্দিন, জাকির প্যাদা, সুজন প্যাদা, জিয়াউল হক, জাহাঙ্গীর, জসিম শিকদার, ফরিদ ঘরামী ও সোহেল ঘরামী। তাঁদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রত্যাহারের দাবিনড়াইলের লোহাগড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা তাইফুর রহমান মোল্লার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের উপ-কমান্ডার সৈয়দ শামসুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, মোহাম্মদ হোসেন, মহসীন মোল্লা প্রমুখ বক্তব্য দেন। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি