একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার দাবিবরগুনার আমতলী উপজেলাকে জেলায় উন্নীত করার দাবিতে গতকাল বুধবার সকালে আমতলী পৌর কার্যালয়ের সামনে মানববন্ধন পালন করা হয়েছে। জেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে মানববন্ধন শেষে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে শহরের চৌরাস্তায় সমাবেশে বক্তব্য দেন মতিয়ার রহমান, সামসুদ্দিন, নুরুল ইসলাম মৃধা, মোতাহার উদ্দিন মৃধা, আক্তারুজ্জামান বাদল, শহীদুল ইসলাম মৃধা প্রমুখ। জেলা বাস্তবায়ন কমিটির নেতারা জানান, ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালি উপজেলায় সরকারি সফরে আসছেন। তাঁর কাছে আমতলীকে জেলায় উন্নীতকরণের দাবি জানানো হবে। আমতলী (বরগুনা) প্রতিনিধিজাল নোটসহ গ্রেপ্তারসাড়ে ১১ হাজার টাকার জাল নোটসহ এক পাচারকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাত ১১টায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মহিবুল্লাহ ঢালী (৪৫)। তিনি কালীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের খাদেম ঢালীর ছেলে। মঙ্গলবার রাত ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের ফজর আলীর বাড়িতে অভিযান চালানো হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ফরিদউদ্দিন ঘটনা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাছাত্রীর আত্মাহুতিনাটোরের নলডাঙ্গায় সহপাঠীদের সঙ্গে ভালোবাসা দিবসের উৎসবে যোগ দিতে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে আঁখি খাতুন নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় নাটোর সদর উপজেলার গাঙ্গুইল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গাঙ্গুইল গ্রামের আমাল উদ্দিনের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী আঁখি খাতুন মঙ্গলবার সকালে তার মায়ের কাছে সহপাঠীদের সঙ্গে ভালোবাসা দিবসের উৎসব উদ্যাপনের জন্য ১০০ টাকা এবং প্রাইভেট শিক্ষকের মাসিক বেতনের টাকা চায়। মা প্রাইভেট শিক্ষকের মাসিক বেতনের টাকা দিলেও উৎসবের টাকা দিতে অস্বীকৃতি জানালে সে আত্মহত্যা করে। নাটোর প্রতিনিধিএকজন গ্রেপ্তারবগুড়ার শিবগঞ্জে আট বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগে পুলিশ আতাহার আলী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আতাহার উপজেলার নাগরকান্দি গ্রামের বাসিন্দা। ৮ ফেব্রুয়ারি সকালে ওই গ্রামের এক বাড়িতে শিশুটিকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন আতাহার। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এলে আতাহার পালিয়ে যান। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ গতকাল বুধবার আতাহারকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিশিক্ষা কর্মকর্তা বরখাস্তদায়িত্বে অবহেলার অভিযোগে হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আসা এ-সংক্রান্ত এক চিঠিতে এই তথ্য জানা গেছে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, গত সোমবার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন হবিগঞ্জ সফর করেন। এ সময় তিনি হবিগঞ্জের শিক্ষাবিষয়ক বিভিন্ন তথ্য জানতে চান। তবে শিক্ষা কর্মকর্তা শামছুল আলম তাৎক্ষণিকভাবে মন্ত্রীকে তথ্য দিতে ব্যর্থ হন। এতে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভূঁইয়া জানান, বরখাস্তের বিষয়ে মন্ত্রণালয়ের ফ্যাক্সবার্তা তাঁরা পেয়েছেন। তবে গতকাল শিক্ষা কার্যালয়ে গিয়ে বরখাস্ত হওয়া শামছুল আলমকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটিও বন্ধ ছিল। হবিগঞ্জ প্রতিনিধি