একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় নাগরিকঅবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া সীমান্তপিলার ২৮৩/৮ এস এলাকা থেকে গতকাল মঙ্গলবার কয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা চার শিশুসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছেন। তারা বাংলাদেশের মুন্সিগঞ্জের বেতকায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে বাংলাদেশে আসে। তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিদুই বছর পূর্তি কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির দুই বছর পূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। সদরের ইউএনও কাজী আবেদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামবখাটের কারাদণ্ডগোপালগঞ্জে এক শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে দীপক বিশ্বাস (১৮) নামে একজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল খায়ের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ সাজা দেন। দীপক সদর উপজেলার সিঙ্গারকুল গ্রামের বাসিন্দা। সিঙ্গারকুল গ্রামের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে দীপক বিশ্বাস প্রেম নিবেদন ও উত্ত্যক্ত করতেন। রোববার ছাত্রীর বাবা ওই বখাটের প্রেমপত্রসহ থানায় অভিযোগ করেন। পুলিশ সিলনা বাজারে অভিযান চালিয়ে দীপককে গ্রেপ্তার করে। গোপালগঞ্জ প্রতিনিধিহকার্স ইউনিয়নবরিশালে সংবাদপত্র হকার্স ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাত সাড়ে নয়টায় ঘোষিত ফলাফলে মাজহারুল ইসলাম সভাপতি ও আবুল কালাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নগরের সিটি মার্কেটে দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আটটি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বরিশাল অফিসগ্রেপ্তারজামালপুরের সরিষাবাড়ীতে গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনের স্ত্রী ঝর্ণা বেগম (৩০) ও প্রতিবেশী আবদুর রশিদকে (৩৮) গ্রেপ্তার করা হয়। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি উচ্ছেদব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালীতে সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত দুটি ঘর ও দেয়াল উচ্ছেদ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকাল মঙ্গলবার দুপুরে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহেদ হোসেন উচ্ছেদের কথা নিশ্চিত করে বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করায় উচ্ছেদ করা হয়েছে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি