একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ বরখাস্তআর্থিক অনিয়ম, দায়িত্বে অবহেলা, স্বেচ্ছাচারিতা, সভা আহ্বানে অনীহা ও অননুমোদিত অনুপস্থিতিসহ কয়েকটি কারণে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আজহারুল ইসলাম সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৬ মার্চ কলেজের অধ্যক্ষের কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক পুরঞ্জন রায়কে। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিজেল-জরিমানাপঞ্চগড়ের তেঁতুলিয়ায় কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রোকনুজ্জামান খান নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়সিন্ধু তালুকদার গতকাল বৃহস্পতিবার সকালে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত যুবক ঠাকুরগাঁও জেলা সদরের সিংহাই গ্রামের বাসিন্দা। পঞ্চগড় প্রতিনিধিভাতিজা নিহতচাচার লাঠির আঘাতে গুরুতর আহত শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের যুবক আবদুল মালেক (২৮) গত বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আবদুল মালেকের চাচাতো ভাই আল আমিন শেখ জানান, বাড়ির উঠানের পাশে গরু বাঁধা নিয়ে গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে চাচা হাফিজুল শেখের (৪৪) সঙ্গে আবদুল মালেকের ঝগড়া হয়। একপর্যায়ে হাফিজুল মালেকের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। মাগুরা প্রতিনিধিএকজনের কারাদণ্ডবরগুনার আমতলীতে বৃহস্পতিবার ছোটবগী ও পচাকোরালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে হারুন-অর-রশিদ নামের এক ব্যক্তিকে সাত দিনের দণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সাতজনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান আদালত পরিচালনা করেন। আমতলী (বরগুনা) প্রতিনিধি