একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌমাছির কামড়েনাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে মৌমাছির কামড়ে ১০ পথচারী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ভ্যানচালক লুৎফর রহমান, স্কুলশিক্ষক আবুল কালাম ও শামীমকে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ভ্যানচালক লুৎফর উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে হঠাৎ একদল মৌমাছি তাঁকে ঘিরে ধরে কামড়াতে থাকে। এ সময় তাঁকে উদ্ধারে আবুল কালাম, শামীমসহ আরও অনেকে এগিয়ে এলে মৌমাছির দল তাঁদেরও কামড়ে আহত করে। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিগাঁজা ব্যবসায়ীর দণ্ডবগুড়ার ধুনটে ঠান্ডু মিয়া (৪৫) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। ঠান্ডু মিয়া জোড়শিমুল গ্রামের খলিলুর রহমানের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় ঠান্ডু মিয়া জোড়শিমুল বাজারে গাঁজা বিক্রি করছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ ঠান্ডুকে গ্রেপ্তার করে। ধুনট (বগুড়া) প্রতিনিধিজাল জব্দবরগুনার পাথরঘাটার বিষখালী নদী থেকে ৫০ হাজার মিটার কারেন্ট ও বেহুন্দি জাল জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে কোস্টগার্ড নিষিদ্ধ এসব জাল জব্দ করে। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশীদ জানান, অভিযানে জব্দ করা জালের আনুমানিক মূল্য ৩১ লাখ টাকা। পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতাস্মরণসভারাজবাড়ী উদীচীর উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কমিউনিস্ট নেতা পীযূষ কান্তি সাহার অকালপ্রয়াণে স্মরণসভার আয়োজন করা হয়। সংগঠনের জেলা কার্যালয়ে এই স্মরণসভায় বক্তব্য দেন শংকর চন্দ্র সিনহা, আবুল কালাম, আবদুস সামাদ মিয়া, আবদুস সাত্তার মণ্ডল, বাবু মল্লিক, সৈয়দ সিদ্দিকুর রহমান, ধীরেন্দ্রনাথ দাশ ও ফারুক উদ্দিন। সভায় বক্তারা পীযূষ কান্তির কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। গত ৩০ মার্চ ঢাকার বারডেম হাসপাতালে তিনি মারা যান। রাজবাড়ী প্রতিনিধি