একনজরে
মেলা বন্ধরংপুরের পীরগঞ্জে পুতুলনাচের আয়োজন করার নামে অশ্লীল নৃত্য প্রদর্শন ও জুয়া খেলার আসর বসানোর অভিযোগে সাতটি মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। গত ১০ দিনে পুলিশ এসব মেলা বন্ধ করে দেয়। একই সঙ্গে অশ্লীল নৃত্য পরিবেশন করায় পুলিশ পাঁচ নারীকে গ্রেপ্তার করেছে। উপজেলার টুকুরিয়া, লালদীঘি, বোয়ালমারী, বড়রামপুর, জাহাঙ্গীরাবাদ, আহাদপুর ও নয়াবাজার এলাকার এ সব মেলা বন্ধ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রংপুরনির্বাচন সম্পন্নপিরোজপুরের নাজিরপুরের দেউলবাড়ী-দোবড়া এবং কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দেউলবাড়ী-দোবড়া ইউপির নির্বাচনে মো. ওয়ালিউল্লাহ (প্রতীক: আনারস) পাঁচ হাজার ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। কলারদোয়ানিয়া ইউপির নির্বাচনে সাইদুল ইসলাম (দোয়াত-কলম) চার হাজার ৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পিরোজপুর প্রতিনিধি