একনজরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেললাইনে লাশঈশ্বরদী-সিরাজগঞ্জ রেল সড়কের পাবনার চাটমোহর স্টেশনের অদূরে প্রভাকরপাড়ায় বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাতপরিচয় এক নারীর (৬০) লাশ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে লাশটি সিরাজগঞ্জ রেলওয়ে থানার পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে বলে চাটমোহর স্টেশনমাস্টার গাজী ফেরদৌস নিশ্চিত করেছেন। নিহত নারীর পরনে নীল রঙের ব্লাউজ ও কালো সালোয়ার ছিল। তাঁর মাথা ছিল ন্যাড়া। চাটমোহর (পাবনা) প্রতিনিধি ১৪ বছরের দণ্ডচুয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ ও ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার দায়ে ইস্রাফিল হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন। চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-৩-এর ভারপ্রাপ্ত বিচারক আবদুর রহমান সরদার বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে এই রায় দেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি