একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকের মৃত্যুবগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ঢেকড়া গ্রামে শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওছমান আলী (৬৫) নামের এক কৃষক মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত মনসেব আলীর ছেলে। শনিবার সকাল ১০টার দিকে ওছমান আলী তাঁর বাড়ির পাশে বাঁশঝাড়ে বাঁশ কাটছিলেন। এ সময় বাঁশটি বিদ্যুতের তারের ওপর পড়ে গেলে ওছমান আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিশ্রমিক নিহতলালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ডালার আঘাতে অলিউল ইসলাম (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। অলিউল বুড়িমারী এলাকার উফারমারা গ্রামের সাহিদার রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার সকালে উপজেলার বুড়িমারী স্থলবন্দর বাজারে একটি ট্রাক থেকে ইট নামাতে গিয়ে হঠাৎ ওই ট্রাকের ডালা মাথায় পড়ে গুরুতর আহত হন অলিউল। দ্রুত পাটগ্রাম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিবুনিয়াদি প্রশিক্ষণনড়াইলের লোহাগড়ায় পাঁচ দিনব্যাপী কাব স্কাউটস ইউনিট লিডার বুনিয়াদি প্রশিক্ষণ শনিবার রাতে মহা তাঁবু জলসার মাধ্যমে শেষ হয়েছে। লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৭৮ জন শিক্ষক অংশ নেন। সমাপনীতে প্রধান অতিথি ছিলেন লোহাগড়া পৌর মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিনবীনবরণরাজবাড়ীর গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ ও পরিচিতি অনুষ্ঠান গতকাল রোববার অনুষ্ঠিত হয়। কলেজের শ্রেণীকক্ষে অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপাধ্যক্ষ আবদুল হালিম তালুকদার, সিনিয়র শিক্ষক আবু মুসা বিশ্বাস, গাজী আবদুল মান্নান, সৌমেন দাস ভরত প্রমুখ। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি