একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেয়ারম্যান বরখাস্তমেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম ও সদস্য রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকতার হোসেন জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমাবায় মন্ত্রণালয় থেকে পত্র পাওয়ার পর চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়। দাঙ্গা সৃষ্টির অভিযোগে পাল্টাপাল্টি দুটি মামলায় চেয়ারম্যান ও সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হওয়ায় তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।  মেহেরপুর প্রতিনিধিঅচেতন করে চুরি বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এক শিক্ষক দম্পতি ও তাঁদের দুই সন্তানকে অচেতন করে লক্ষাধিক টাকাসহ মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। অচেতন হয়ে পড়া ব্যক্তিদের বুধবার সকালে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন ফকিরহাট শাহ আউলিয়াবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন শেখ (৫৫), তাঁর স্ত্রী একই বিদ্যালয়ের শিক্ষক ফরিদা বেগম (৪৮), তাঁদের ছেলে প্লাবন শেখ (১৮) ও মেয়ে প্রত্যাশা খাতুন (১৬)।  বাগেরহাট প্রতিনিধিবইমেলা উদ্বোধনআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজের উদ্যোগে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। প্রধান অতিথি পৌর মেয়র হারিসুর রহমান গতকাল বুধবার সকালে কলেজ মাঠে মেলা উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান। বক্তব্য দেন বিশেষ অতিথি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কে এম ওহেদ, কালিয়া দমন গুহ, মনির হোসেন মিয়া, সৈকত গুহ, আলমগীর হোসেন প্রমুখ।  গৌরনদী (বরিশাল) প্রতিনিধি শিবলিঙ্গ উদ্ধার বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি কালীমন্দির থেকে চুরি হয় যাওয়া শিবলিঙ্গ মূর্তিটি মঙ্গলবার রাতে উদ্ধার করা হয়েছে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাখালগাছি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের রাধা-গোবিন্দ মন্দিরের পেছনের একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। গত বছরের ৫ নভেম্বর এটি চুরি হয়। তিনি জানান, বেলে পাথরের এই মূর্তিটি প্রায় ২০০ বছরের পুরোনো।  বাগেরহাট প্রতিনিধিমাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনাঘাট এলাকায় গতকাল বুধবার দুপুরে দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম নিজাম মণ্ডল (৩২)। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার কিত্তনপুর গ্রামের কাশেম আলী মণ্ডলের ছেলে। কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ কালনাঘাটে অবস্থান নেয়। এ সময় নিজামের সন্দেহজনক চলাফেরার কারণে কালনা ফেরিঘাটের যাত্রীছাউনি থেকে তাঁকে আটক করা হয়।  গোপালগঞ্জ প্রতিনিধিছেলেকে পুলিশে সোপর্দসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ গ্রামের মৃত লুৎফর রহমানের ছোট ছেলে তৌহিদুর রহমান (৩২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁর মা গত মঙ্গলবার বিকেলে তাঁকে রায়গঞ্জ থানায় সোপর্দ করেন। পুলিশ সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে তাঁকে হাজির করে। এ সময় আদালত তৌহিদুরকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।  রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিগ্রন্থমেলার উদ্বোধনসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে গত মঙ্গলবার থেকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তিন দিনব্যাপী গ্রন্থমেলা উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মো. শফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আলম। অনুষ্ঠানে সিরাজগঞ্জের পুলিশ সুপার হুমায়ূন কবীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, পৌর মেয়র বেল্লাল হোসেন, ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। নিজস্ব প্রতিবেদক,  সিরাজগঞ্জপুনর্মিলনী কাল‘২০১৮ সোনালি শতকে এসো মিলি লালমনিরহাট মডেল হাইস্কুলে’ এই স্লোগান সামনে রেখে লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের (মডেল হাইস্কুল) প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী ২২ ফেব্রুয়ারি। ওই দিন বিদ্যালয়টি ৯৫ বছরে পদার্পণ করবে। আয়োজকেরা জানিয়েছেন, অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে এক হাজার ২৯৯ জন নাম নিবন্ধন করেছেন। অনুষ্ঠানের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।  লালমনিরহাট প্রতিনিধিসভা অনুষ্ঠিতদিনাজপুরের বিরামপুরে পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ১৮তম বার্ষিক সাধারণ সভা সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সমিতির সভাপতি মো. মাসুদুর রহমান সভাপতিত্ব করেন। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতির মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক। আবদুর রাজ্জাক বলেন, গ্রাহকেরা যাতে সহজে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন, সে জন্য ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ বিল আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়াও মুঠোফোন কোম্পানি টেলিটকের মাধ্যমে বিদ্যুৎ বিল আদায়ের কাজ শুরু হয়েছে।  বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিলাশ উদ্ধারসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা গ্রামে সরিষাখেত থেকে বুলিন বেগম (৩৫) নামের এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে উল্লাপাড়ার থানা পুলিশ লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। তাঁর স্বামীর নাম মো. কামাল উদ্দীন। তিনি দীর্ঘদিন ধরে আলাদা স্থানে ঘর তুলে নাতিদের নিয়ে বসবাস করতেন। ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগে কে বা কারা তাঁকে হত্যা করে ওই স্থানে লাশ ফেলে রেখে গেছে। নিজস্ব  প্রতিবেদক, সিরাজগঞ্জনির্বাচনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০১২-১৩ কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়েছে। এতে কামরান সিদ্দিকী সভাপতি ও ইমদাদ হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত ভোট নেওয়া হয়। নির্বাচনে নাজমুল হক সহসভাপতি, জনি আলম যুগ্ম সম্পাদক, মামুনুর রশিদ কোষাধ্যক্ষ, বাচ্চু শেখ রবিন দপ্তর ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হন। খালেদুন রাতুল, সানাউল্লাহ মাহী ও সৈয়দ এলতেফাত হোসাইন কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবর্ণ লিখন গাজীপুরের টঙ্গীর পাগাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ গতকাল বুধবার সকালে বর্ণ লিখন প্রতিযোগিতা হয়েছে। মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কারক নাট্য সম্প্রদায়ের ২৬ বছর পূর্তিতে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতাটি হয় গাজীপুর জেলার সামাজিক সংগঠন স্লাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়।  টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি বইমেলাআন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ৩৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গাজীপুর ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তিন দিনব্যাপী বইমেলা চলছে। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া মেলা চলবে আজ বৃহস্পতিবার পর্যন্ত।গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে মেলার উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান। সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন। মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিনের লেখা জল জোসনায় এই অবেলায় বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।  গাজীপুর ও সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিগ্রেপ্তারকেরানীগঞ্জের কদমতলী সড়কে গতকাল বুধবার যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ৬০০ ইয়াবা বড়িসহ লালু মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, নবাবগঞ্জ থেকে ঢাকাগামী বান্দুরা পরিবহনের একটি বাসে গতকাল তল্লাশি চালানো হয়। এ সময় এক যুুবক বাসের পেছনের জানালা দিয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তল্লাশি করে তাঁর কাছে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০০ ইয়াবা বড়ি পাওয়া যায়। ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।  কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিগুলি উদ্ধারআখাউড়ার দরুইন গ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মো. মোস্তফা কামালের সমাধিস্থলের পাশের পুকুরপাড় থেকে গতকাল বুধবার সন্ধ্যায় ১৯৭টি গুলি উদ্ধার করেছে পুলিশ। আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কান্তি দাশ জানান, স্থানীয় যুবক সোহেল মিয়াসহ (৩১) কয়েকজন মাছ ধরার সময় পুকুরপাড়ের মাটির নিচে গুলিগুলোর সন্ধান পান। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এগুলো পুকুরপাড়ে পুঁতে রাখা হয়েছিল।  আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি