একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়ালঘরে আগুনবগুড়ার ধুনট উপজেলার নিমগাছি গ্রামে গোয়ালঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ১০টি গরু ও একটি ছাগল পুড়ে মারা গেছে। গ্রামের কেশমত প্রামাণিকের দুই ছেলে সাবের হোসেন ও জালাল হোসেনের দুটি গোয়ালঘরে ১৪টি গরু বাঁধা ছিল। বুধবার রাত সাড়ে ১১টায় দুর্বৃত্তরা ওই গোয়ালঘর দুটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুনে পুড়ে সাবের হোসেনের ছয়টি ও জালাল হোসেনের চারটি গরু এবং একটি ছাগল পুড়ে মারা যায়। নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুজাউদ্দৌলা বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে।  ধুনট (বগুড়া) প্রতিনিধিছয়জন বহিষ্কারজয়পুরহাটের ক্ষেতলাল ছাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজ কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার এইচএসসি পর্যায়ের বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) পরীক্ষায় আসনবিন্যাস পরিবর্তন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন। গতকাল উচ্চতর হিসাববিজ্ঞান পরীক্ষায় ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ ও ইটাখোলা বিএম কলেজের ১২ জন পরীক্ষার্থী ওই কেন্দ্রে অংশ নেয়। ইউএনও শাহানা আখতার জাহান কেন্দ্রে গিয়ে আসনবিন্যাস পরিবর্তন করার অভিযোগে ছয়জনকে বহিষ্কার করেন।  ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিশিশুর মৃত্যুবাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের বেশরগাঁতি গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে পানিতে ডুবে জোবায়ের ফকির নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ইউসুফ ফকিরের ছেলে। ইউসুফ ফকির বলেন, বেলা একটার দিকে জোবায়ের মায়ের সামনে উঠানে একা খেলা করছিল। হঠাৎ ছেলেকে দেখতে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের খালে নেমে জোবায়েরকে খোঁজা শুরু করলে অচেতন অবস্থায় তাঁকে পাওয়া যায়। এরপর তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  বাগেরহাট প্রতিনিধি১০০ ব্যাগ রক্তসাভারে ভবনধসে আহত ব্যক্তিদের জীবন বাঁচাতে গোপালগঞ্জ থেকে ১০০ ব্যাগ রক্ত পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় উদ্যমী যুবকদের সংগঠন ‘বিল্ড ফর ন্যাশন’-এর উদ্যোগে এই রক্ত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এর আগে সংগঠনটির উদ্যোগে শহরের পাবলিক হল চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। সংগঠনের উদ্যোক্তা শরিফুল ইসলাম বলেন, ‘মানুষের জীবন যেখানে বিপন্ন, সেখানে আমাদের কিছু করার আছে—এই চিন্তা থেকেই রক্তদানের আয়োজন করা হয়েছে।’  গোপালগঞ্জ প্রতিনিধিকারাদণ্ডকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গত বুধবার মদ পান করে মাতলামির অভিযোগে আশিক মিয়া (২২) নামের এক তরুণকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পরে গতকাল বৃহস্পতিবার তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজিজুর রহমান। আশিককে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তিনি জেলার আদর্শ সদর উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা।  ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিজরিমানামৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি রেস্তোরাঁর মালিককে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম মিয়া এ আদালত পরিচালনা করেন। ইউএনও জানান, শমশেরনগর-কমলগঞ্জ সড়কের লিসান রেস্তোরাঁকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখার দায়ে জরিমানা করা হয়।  কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিদুজনের মৃত্যুব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত দুদিনে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মো. আবদুল হাই মিয়া (৫০) ও বারপাইকার গ্রামের মোস্তাক আহম্মদ (২২)। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, এসব ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।  সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি