একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপবৃত্তি প্রদানপঞ্চগড় সদর উপজেলার আটটি কলেজের স্নাতক পর্যায়ের তিনটি শিক্ষাবর্ষের ৫৫০ জন ছাত্রীর মাঝে গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে উপবৃত্তি ও টিউশন ফি প্রদান করা হয়েছে। পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান উপবৃত্তি ও টিউশন ফির চেক ছাত্রীদের হাতে তুলে দেন। এ উপলক্ষে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কানাইলাল কুণ্ডু। অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীব ও অগ্রণী ব্যাংকের পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মো. এনায়েত হোসেন বক্তব্য দেন। প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ২০০ টাকা হারে উপবৃত্তি, পাঠ্যপুস্তক ক্রয় বাবদ দেড় হাজার টাকা ও পরীক্ষার ফি বাবদ এক হাজার টাকাসহ এক বছরে মোট চার হাজার ৯০০ টাকার চেক প্রদান করা হয়। টিউশন ফি বাবদ আটটি শিক্ষাপ্রতিষ্ঠানকে তিন লাখ ৯৬ হাজার টাকাসহ মোট ৩০ লাখ ৯১ হাজার টাকা দেওয়া হয়।  পঞ্চগড় প্রতিনিধিবজ্রপাতে মৃত্যুঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও গ্রামে গতকাল বুধবার সকালে বজ্রপাতে কালু মোহামঞ্চদ (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বেলা ১১টার দিকে হঠাৎ ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বাড়ির পাশে রোপা আমনে নিড়ানি দেওয়ার সময় কালু মোহামঞ্চদ বজ্রপাতে ঝলসে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা হলেন শহিদুল ইসলাম, মো. আসাদুল, আক্কেল আলী ও ঝর্ণা বেগম।  ঠাকুরগাঁও প্রতিনিধিকারাদণ্ডবগুড়ার আদমদীঘিতে মাদক বিক্রির অপরাধে মা ও মেয়েকে এক বছর ও অপর তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদমদীঘির ইউএনও রাসেল মনজুর এই শাস্তি প্রদান করেন। আদমদীঘি থানার ওসি তোজামেঞ্চল হক জানান, গতকাল বুধবার সকালে সান্তাহার শহরের বসুন্ধরা বস্তি থেকে প্রায় এক কেজি গাঁজাসহ সাজেদা বেগম ও তাঁর মেয়ে জাহানারা খাতুন এবং শহরের চা-বাগান মহল্লার বড় মিলন, ছোট মিলন ও সানিলকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। কারাদণ্ড দেওয়ার পরে তাঁদের বগুড়া কারাগারে পাঠানো হয়।  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিমাইক্রোবাসসহ আটকজয়পুরহাটের আক্কেলপুরে চোরাই মাইক্রোবাসসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে পৌর সদরের টিঅ্যান্ডটি মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম নাজমুল হক (২৪)। বাড়ি বগুড়ার দুঁপচাচিয়া উপজেলার পূর্ব সুখানগাড়ী গ্রামে। আক্কেলপুর থানার এসআই আবদুর রহিম জানান, পৌর সদরের থানা মোড়ের অদূরে মেইন সড়কের ওপর চালক চাবিসহ মাইক্রোবাস রেখে একটি দোকানে যান। নাজমুল হক দ্রুত ওই মাইক্রোবাস চালু করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। চালক ঘটনাটি তাৎক্ষণিকভাবে লোকজনকে জানালে তারা টিঅ্যান্ডটি মোড়ের সামনে মাইক্রোবাসটি আটকায়। সেখানে পুলিশ গিয়ে তাঁকে আটক করে। নাজমুল হক সাংবাদিকদের জানান, গাড়িটি নিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। গাড়িটি ঢাকায় পৌঁছানো গেলে চার-পাঁচ লাখ টাকায় বিক্রি করা যেত।  আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিকমিটি গঠনমাগুরা জেলা নারী উন্নয়ন ফোরাম গঠনবিষয়ক দিনব্যাপী এক কর্মশালা গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে মাগুরা জেলা প্রশাসন। জেলা প্রশাসক মাসুদ আহ্মদের সভাপতিত্বে কর্মশালায় অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির। রিসোর্সপারসন ছিলেন সদরের ইউএনও আবদুর রাজ্জাক ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা জুহুরা। পরে গোপন ভোটের মাধ্যমে নার্গিস সুলতানা (শ্রীপুর) সভাপতি ও রেহানা পারভীন (শালিখা) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।  মাগুরা প্রতিনিধিতরুণ নিহতমেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সড়কে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমন আলী (২৫) নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন ট্রলিতে আগুন ধরিয়ে দেয়। নিহত ব্যক্তির বাড়ি গাংনী পৌরসভার বাজার পাড়ায়। নিহত ইমন আলীর বাবা শহরের এসএম প্লাজার মালিক ও ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ইমনকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তাঁর মৃত্যু হয়। গাংনী থানার ওসি মাসুদুল আলম জানান, মেহেরপুর জেনারেল হাসপাতালে মরদেহ ময়নাতদন্তের পর গতকাল বুধবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  মেহেরপুর প্রতিনিধিবর্ধিত সভারাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা গতকাল বুধবার বিকেল চারটায় অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী। হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা। বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা আমিনুর রহমান, সোহেল রানা, নজরুল ইসলাম মজুমদার, আনিসুর রহমান প্রমুখ।  রাজবাড়ী প্রতিনিধি