একনজরে
মতবিনিময়সিরাজগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক হাবিবে মিল্লাত গতকাল শুক্রবার তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সিরাজগঞ্জে অভাবনীয় উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগের জেলা শাখার সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সোহরাব আলী, ইসহাক আলী, দানিউল হক, জহুরুল হক, আবদুস সাত্তার সিকদার প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জসমাবেশমাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন কুড়িগ্রামের চামড়ারগোলা এলাকার বাসিন্দারা। গতকাল শুক্রবার বেলা ১১টায় এলাকাবাসী মাদকবিরোধী মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন। মিছিলটি চামড়ারগোলা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এখানে কুড়িগ্রাম-চিলমারী সড়কে আধা ঘণ্টার মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামবাংলা উৎসবরাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে রাজবাড়ী একাডেমি গতকাল শুক্রবার বাংলা উৎসবের আয়োজন করে। সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস। এতে বর্ণমালা লিখন, অভিধান থেকে শব্দ বের করা, বানান সংশোধন, কুইজ, ছড়া লিখন, কৌতুক, শব্দ দ্বারা অনুচ্ছেদ তৈরি, দেয়াল পত্রিকা, একক অভিনয় ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজবাড়ী প্রতিনিধিবিষ্ণুমূর্তি উদ্ধারগোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি পুকুর থেকে কষ্টি পাথরের দুটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার জলিরপাড় গ্রামের তালুকপাড়ার একটি পুকুর থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়। সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, ৫১ ও ৪৮ ইঞ্চি উচ্চতার মূর্তি দুটির ওজন আনুমানিক পাঁচ মণ। গোপালগঞ্জ প্রতিনিধি সাতজনকে গণপিটুনিব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামে গত বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে সাতজনকে আটক করে পিটুনি দেয় এলাকাবাসী। গতকাল শুক্রবার ভোরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ছয়জনের বাড়ি বিজয়নগর উপজেলার মাশাউড়া গ্রামে। তারা হলো আবদুছ ছালাম, জসিম মিয়া, আলাল মিয়া, সহিদ মিয়া, হানিফ মিয়া ও ইকবাল মিয়া। গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি সাইফুল ইসলামের বাড়ি শহরের মেড্ডা এলাকায়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আহত ১ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীর ছুরির আঘাতে গতকাল শুক্রবার শাহীন মিয়া নামে পুলিশের এক সোর্স আহত হয়েছেন। শাহীনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহীনের বাড়ি শহরের কান্দিপাড়া এলাকায়। তিনি সদর থানার এএসআই বশির আহমেদের সোর্স হিসেবে পরিচিত। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি