একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাত গ্রেপ্তারযাত্রীবাহী ট্রেনে ডাকাতির প্রস্তুতির সময় আখাউড়া রেলওয়ে থানার পুলিশ দুই ডাকাতকে একটি বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার করেছে। গত শনিবার রাত নয়টায় নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের যাত্রীবাহী একটি কামরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার আরিফুর রহমান (৩০) ও রাসেল মিয়া (২৯)। আখাউড়া রেলওয়ে পুলিশ জানায়, ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন ছেড়ে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচংয়ে পৌঁছালে ট্রেনে কর্তব্যরত পুলিশ ওই দুজনকে সন্দেহ করে। তাঁদের তল্লাশী করে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিশিশুর মৃত্যুজামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল রোববার পুকুরের পানিতে পড়ে এক শিশু মারা গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার চর নান্দিনা গ্রামের মঞ্জুরুল ইসলামের ছয় বছরের ছেলে মো. মাহিন খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে মাহিনকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রতিবাদ সভাসিলেটের বিশ্বনাথে গতকাল রোববার অটোরিকশা উত্তরপাড় শাখার উদ্যোগে অটোরিকশাচালক প্রদীপ রঞ্জনকে হত্যার প্রতিবাদে সংগঠনের কার্যালয়ে প্রতিবাদ সভা হয়েছে। এতে হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। গত ২৮ আগস্ট একদল ছিনতাইকারী যাত্রীবেশে প্রদীপের অটোরিকশা ভাড়া নেন। পথে প্রদীপকে হত্যা করে তাঁরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। পরদিন প্রদীপের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে। শুকুর আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঅস্ত্র উদ্ধার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় একটি এলজিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পৌরসভার খাটরা বিলওয়াই গ্রামের বশির পাটওয়ারীর ব্রিক ফিল্ডের পশ্চিম পাশের খালি জায়গা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রের মধ্যে রয়েছে কাঠের বাঁটযুক্ত একটি এলজি, পাঁচটি গুলি, তিনটি ধারালো কিরিচ, চারটি তালা ভাঙার সরঞ্জামাদি ও একটি টর্চ লাইট। থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি চরমপন্থী গ্রেপ্তারপাবনার সাঁথিয়া উপজেলার ধূলাউড়ি ইউনিয়নের গয়েশবাড়ী গ্রাম থেকে গতকাল রোববার সকালে পুলিশ অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন মো. মুকুল হোসেন ও আবদুল হাকিম। পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া দুজন নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য ও থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পাবনা অফিসশিক্ষার্থী সংবর্ধনাএসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ১১৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আইডিয়াল স্টুডেন্টস সার্কেল দুপচাঁচিয়ার উদ্যোগে গত শনিবার সন্ধ্যায় স্থানীয় জেকে কলেজ মাঠে তাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে আইডিয়াল স্টুডেন্টস সার্কেলের সভাপতি গোলাম মুক্তাদিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ আবদুল মোমিন তালুকদার। প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। পরে গভীর রাত পর্যন্ত ব্যান্ড শিল্পীরা গান পরিবেশন করেন। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিলাশ উদ্ধারঝালকাঠির উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্প এলাকা থেকে রহিমা বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আবাসনের লোকজনের কাছ থেকে খবর পেয়ে সদর থানার পুলিশ গতকাল রোববার সকালে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। রহিমা ওই আবাসনের বাসিন্দা রিকশাচালক মো. পলাশের স্ত্রী। সদর থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে রহিমা বেগম কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যান। রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। ঝালকাঠি প্রতিনিধিসেতুর দাবিমধুমতী নদীর ওপর কালনা সেতু নির্মাণসহ নড়াইলের সার্বিক উন্নয়নের দাবিতে গত শুক্রবার শহরে মানববন্ধন হয়েছে। নড়াইলের সচেতন নাগরিক সমাজ, রাজশাহীতে অধ্যয়নরত নড়াইলের শিক্ষার্থী ও বেসরকারি সংস্থা নড়াইল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এতে নজরুল ইসলাম, শরীফ মুনির হোসেন, আলমগীর সিদ্দিকী, সালমা রহমান কবিতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন। নড়াইল প্রতিনিধিপুকুরে পড়ে মৃত্যুগোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননিক্ষীর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল হোসেনের মেয়ে হাফছা খানম (২) পুকুরে পড়ে মারা গেছে। গত শনিবার সকাল ১০টার দিকে বাড়ির লোকজন ঘরে বসে টিভি দেখছিল। এ সময় হাফছা বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর ভেসে উঠলে বাড়ির লোকজন তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ প্রতিনিধি