একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামপুলিশ আহতকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আলী মিয়া নামে গ্রামপুুলিশের একজন সদস্য দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় গ্রামে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আহত আলী মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি দাবি করেন, একই গ্রামের মারফত আলী ও কয়েকজন সহযোগী তাঁর ওপর অতর্কিত হামলা করে। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি১২ জুয়াড়ি গ্রেপ্তারকিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জুয়া খেলার দায়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের আজিজুল হকের বাড়ি থেকে গত বুধবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। জুয়াড়িরা হলো: রইছ মিয়া, বাচ্চু মিয়া, আফরান, সুজন, হাদিস, মতি মিয়া, মিলন, নজরুল, মতিউর, তারা মিয়া, আবদুল কাদের ও রফিকুল ইসলাম। তাড়াইল থানার ওসি মো. আবদুল মালেক জানান, গ্রেপ্তার হওয়া ১২ জনকে জেলা আদালতে পাঠানো হয়েছে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিবখাটের কারাদণ্ডকলেজছাত্রীকে যৌন হয়রানির অপরাধে দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার সাদেক আলীর ছেলে মো. হাসান আলীকে (৩৫) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেলে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতাপ চন্দ্র বিশ্বাস ওই রায় দেন। গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী বিএম কলেজের এক ছাত্রী (২০) কলেজে যাচ্ছিলেন। পথে ওই বখাটে তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করেন। এরপর ওই ছাত্রী তাঁর বাবা-মাকে নিয়ে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ বখাটেকে আটক করে। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিমিড-ডে মিলদিনাজপুরের বিরল উপজেলায় তেঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বুধবার আনুষ্ঠানিকভাবে ‘মিড-ডে মিল’ কর্মসূচি চালু হয়েছে। দুপুর ১২টায় রংপুর বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহম্মেদ প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচি উদ্বোধন করেন। বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর এর মধ্য দিয়ে রংপুর বিভাগে এই কর্মসূচির উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বী। দিনাজপুর অফিসগম আটক মংলায় মঙ্গলবার রাত ১০টার দিকে পাচারকালে ভিজিএফের ৬৩ বস্তা গমসহ ডিলার রাজ্জাককে আটক করেছে পুলিশ। মংলা থানার পুলিশের সহকারী উপপরিদর্শক আশরাফুল আলম জানান, বুড়িরডাঙ্গা ইউনিয়নের ভিজিএফ কার্ডধারী দুস্থদের জন্য বরাদ্দ করা গম কালো বাজারে বিক্রি ও পাচারকালে রাজ্জাককে বুড়িরডাঙ্গার কালীবাড়ি এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মংলা (বাগেরহাট) প্রতিনিধিমা-মেয়ের মৃত্যু যশোর সদর উপজেলার রুপদিয়া এলাকায় গত মঙ্গলবার রাতে অগ্নিদগ্ধ হয়ে চাতালশ্রমিক সুফিয়া বেগম (২৫) ও তাঁর তিন মাসের মেয়ে কোহেলীর মৃত্যু ঘটেছে। তাঁদের বাড়ি চাউলিয়া কলোনিতে। গত বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যে, রাত ১২টার দিকে হঠা ৎ ওই ঘরে আগুন ধরে যায়। এতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে তাঁরা মারা যান। মশার কয়েক থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যশোর অফিস