একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালপুরে মেলানাটোরের লালপুরে গতকাল ‘কৈশোর সুরক্ষায় হব সচেতন’ স্লোগান নিয়ে কিশোর-কিশোরী মেলা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে লালপুর কলোনি মাঠে এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক। মেলায় কিশোর-কিশোরীরা ভলিবল, চামচ দৌড়, গোলক নিক্ষেপ, রশি টানাটানি, কাঠি দৌড়, গামছা দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। লালপুর (নাটোর) প্রতিনিধিপুনর্মিলনীপাবনার চাটমোহরের রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ পাইলট উচ্চবিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই বিদ্যালয়ের ৬৪-৬৯ ব্যাচের ছাত্রদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে শহরে শোভাযাত্রা বের করা হয়। চাটমোহর (পাবনা) প্রতিনিধিবাল্যবিবাহ বন্ধগ্রামবাসীর সহায়তায় গতকাল নাটোরের গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। দুপুরে মহারাজপুর গ্রামের ফজলুর রহমানের মেয়ে সান্ত্বনা খাতুনের (৯) সঙ্গে একই গ্রামের আবদুল খালেকের ছেলে আব্দুর রাজ্জাকের (৩২) বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ইউএনও পুলিশ নিয়ে এসে বাল্যবিবাহ বন্ধ করে দেন। নাটোর ও গুরুদাসপুর প্রতিনিধিকাঠ উদ্ধারবাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া খালে গত রোববার গভীর রাতে একটি ট্রলারে তল্লাশি চালিয়ে সুন্দরবনের কর্তননিষিদ্ধ ৩০০ মণ গেওয়া কাঠ উদ্ধার করা হয়েছে। এ সময় মোরেলগঞ্জ উপজেলার চন্দনতলা মঠবাড়িয়া গ্রামের সোহাগ হাওলাদার এবং পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার উলুবুনিয়া গ্রামের রিপন তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাগেরহাট প্রতিনিধিপ্রতিবন্ধীদের সাফল্যভোলা বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের ছয়জন ছাত্র বরিশাল বিভাগীয় পর্যায়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১২টি বিভাগে পুরস্কার পেয়েছে। গত ২২-২৩ ডিসেম্বর পিরোজপুর জেলায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় ছয়টি জেলার দুই শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী অংশ নেয়। ভোলা থেকে আটজন প্রতিবন্ধী এ প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে তারা ছয়টিতে প্রথম, দুটিতে দ্বিতীয় এবং চারটি বিভাগে তৃতীয় স্থান অধিকার করে। ভোলা অফিসশিবলিঙ্গ হস্তান্তরখুলনার মুখ্য বিচারিক হাকিম মো. আছাদুজ্জামান সেন আমলের একটি মূল্যবান শিবলিঙ্গ খুলনা বিভাগীয় জাদুঘরের আঞ্চলিক পরিচালক শীহাব উদ্দিন মো. আকবরের হাতে তুলে দিয়েছেন। গতকাল সোমবার তিনি এটি হস্তান্তর করেন। ২০০৮ সালের ১৭ এপ্রিল এটি রূপসা নদীর তলদেশ থেকে উদ্ধার করা হয়। খুলনা প্রতিনিধি