একনজরে
পিটিয়ে জখমমুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে শাহিন সরদার (২৫) নামে একজনকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ধুলিয়া ইউনিয়নের উত্তর হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। শাহিন ওই গ্রামের নুর মোহাম্মাদ সরদারের ছেলে। শুক্রবার বিকেলে শাহিনের ব্যবহূত মুঠোফোনটি একই এলাকার এক ব্যক্তি ছিনিয়ে নিয়ে যায়। শাহিন সেটি ফেরত আনতে গেলে ওই ব্যক্তি শাহিনকে পিটিয়ে জখম করে। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিআলোচনা সভাদক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা, স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে গতকাল শনিবার বেলা ১১টায় খুলনার স্থানীয় একটি হোটেলে এক বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ। খুলনা প্রতিনিধিমতবিনিময় সভারাজশাহীতে গতকাল শনিবার বেসরকারি সংস্থা ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগের আয়োজনে ‘যৌন হয়রানি নির্মূলকরণে সচেতনতা তৈরিতে সংবাদমাধ্যম কর্মীদের অবহিতকরণ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচি সম্পর্কে অবহিত করেন ব্র্যাকের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ মীর সামসুল আলম। যৌন হয়রানি নিরসনে সংবাদমাধ্যমের ভূমিকা ও আমাদের প্রত্যাশা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জেলা প্রতিনিধি এ কে এম জাহেদুল ইসলাম। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীনতুন কমিটি গঠনবগুড়ার শেরপুরে পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার দুপুর ১২টায় শহরের শ্রীশ্রীজগন্নাথ মন্দির অঙ্গনে নিমাই ঘোষের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের বগুড়া জেলা কমিটির সভাপতি অমৃত লাল সাহা। শেরপুর (বগুড়া) প্রতিনিধি