একনজরে
ছাত্রদলের কমিটি জাতীয়তাবাদী ছাত্রদলের ডিমলা উপজেলা শাখার দ্বিবার্ষিক সমেঞ্চলন গতকাল শুক্রবার বিকেলে উপজেলার প্রফেসরপাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমেঞ্চলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রইসুল আলম চৌধুরী। উদ্বোধন করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আযম। পরে স্বপনুজ্জামানকে সভাপতি, তবিবুল ইসলামকে সাধারণ সম্পাদক ও আইয়ুব আলীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়। নীলফামারী প্রতিনিধিহেরোইনসহ আটকনওগাঁ শহরের খাস-নওগাঁর বটতলিতে জেলা প্রশাসন ও বিজিবির সমন্বয়ে টাস্কফোর্স অভিযান চালিয়ে ইয়াবা, নেশাজাতীয় ইনজেকশন, হেরোইনসহ আঙ্গুরি বেগম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর কুমার বিশ্বাস ও ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরিফ হাসানের নেতৃত্বে একটি টাস্কফোর্স ওই নারী মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি প্রশিক্ষণবরগুনায় গতকাল শুক্রবার তিন দিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ শেষ হয়েছে। বরগুনা সার্কিট হাউস মিলনায়তনে বুধবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেছিলেন বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ। প্রশিক্ষণ শেষে শুক্রবার সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণে অংশ নেওয়া বরগুনার ৩০ জন সাংবাদিকের হাতে সনদ তুলে দেন। আমতলী (বরগুনা) প্রতিনিধিএক বছরের দণ্ডগোপালগঞ্জের মুকসুদপুরে গাঁজা সেবনের দায়ে মামুন ফকির (২০) নামের একজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বেলা ১১টায় ইউএনও মো. খায়রুজ্জামান এ সাজা দেন। মামুন উপজেলার লোহাচূড়া গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে বাগানে গাঁজা সেবনের সময় পুলিশ তাঁকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করে। গোপালগঞ্জ প্রতিনিধি