একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে আগুনবরগুনার আমতলী উপজেলা শহরের বাজারের বটতলা এলাকায় আগুনে ১০টি ঘর পুড়ে গেছে। গতকাল ভোরে প্রথমে শহরের মঞ্জু বিশ্বাসের কাপড়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গতকাল সকালে বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ ও আমতলী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে কম্বল বিতরণ করেন।  আমতলী (বরগুনা) প্রতিনিধি ছয়টি গরু চুরি পটুয়াখালীর বাউফল উপজেলার নিমদী গ্রামের তিনটি পরিবারের ছয়টি গরু গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত চুরি করে নিয়ে গেছে। ওই রাতে দুর্বৃত্তরা আবদুস ছালাম হাওলাদারের তিনটি, নুরুল ইসলাম মীরের দুটি ও সেলিম রারীর একটি গরু নিয়ে যায়। গরুগুলোর দাম দেড় লাখ টাকা হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।  বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিভিত্তিপ্রস্তর স্থাপনরংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নে চিকলি নদীর ওপর একটি বেইলি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এটি নির্মাণের জন্য দুই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর দৈর্ঘ্য ২৭২ ফুট ও প্রস্থ ১২ ফুট হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হচ্ছে। এটি নির্মিত হলে দামোদরপুর ইউনিয়নের ৫০ হাজার মানুষ উপকৃত হবে।  বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ফের ডাকাতিমাত্র দুই দিনের ব্যবধানে বগুড়ার আদমদীঘি উপজেলায় আবারও ডাকাতি হয়েছে। গত শুক্রবার গভীর রাতে ডাকাতেরা পুলিশের পরিচয় দিয়ে উপজেলার পালোয়ানপাড়া গ্রামের ইসমাইল হোসেনের বাড়িতে ঢুকে ১০ হাজার টাকা, দুটি মুঠোফোনসহ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একই রাতে একদল ডাকাত পাশের আমইল গ্রামের মামুনুর রশিদের বাড়িতে ঢুকে আট হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায়।  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি