একনজরে
লাশ উদ্ধারনীলফামারীর ডোমার উপজেলার বেতগাড়া ধনচনপুর বাজারের কাছে একটি সেচপাম্পের ঘর থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ডোমার থানার পুলিশ গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে। ডোমার থানা সূত্রে জানা গেছে, ওই নারীর বয়স ৩০-৩২ বছর হবে। লাশের পাশে একটি মানিব্যাগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। নীলফামারী প্রতিনিধিদাবিধর্ষণসহ নারী ও শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের দাবিতে গত রোববার রাতে মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সংগঠন সচেতন নাগরিক কমিটির (সনাক) মাদারীপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মোমবাতি জ্বালানোর মধ্য দিয়ে মানববন্ধন শুরু করা হয়। এ সময় আয়োজিত সভায় সনাক মাদারীপুর শাখার সভাপতি খান মো. শহীদ সভাপতিত্ব করেন। মাদারীপুর প্রতিনিধি