একনজরে
ফাঁসির আসামি গ্রেপ্তারবাগেরহাটে মনিরা আক্তার নামের এক স্কুলছাত্রী হত্যা মামলার ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে নড়াইলের চাঁচড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম আনোয়ার পাইক (৫৫)। আনোয়ার পাইক বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইড় গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাগেরহাট প্রতিনিধি ক্রীড়া প্রতিযোগিতারাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে গতকাল বৃহস্পতিবার সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। বেলা সাড়ে ১১টায় কলেজের মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. মাকসুদুর রহমান খান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা। রাজবাড়ী প্রতিনিধি