একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারের দাবিবরিশালের গৌরনদীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত উপজেলা ছাত্রলীগের সহ-দপ্তর সম্পাদক রুমন ফকিরের খুনিদের ফাঁসির দাবিতে গতকাল বুধবার সকালে গৌরনদী বাসস্ট্যান্ডে ছাত্রলীগ ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভ সমাবেশে রুমনের মা শামীমা বেগম বক্তব্য দেন। এ সময় আরও বক্তব্য দেন মো. স্বপন হাওলাদার, লুৎফর রহমান ও লিটন বেপারী। বক্তারা রুমন ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।  গৌরনদী (বরিশাল) প্রতিনিধিট্রাকভর্তি ফেনসিডিলমাদারীপুরের শিবচর উপজেলার কাওরাকান্দি ফেরিঘাট এলাকা থেকে গত মঙ্গলবার রাতে সাত হাজার ২৯ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র্যা ব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল। র্যা বের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত নয়টা থেকে র্যা বের অভিযানের সময় কাওরাকান্দি ১ নম্বর ফেরিঘাটের মনু হাওলাদারের চায়ের দোকানের সামনে থেকে একটি ট্রাকে ফেনসিডিলগুলো রাখা ছিল। ট্রাকের চালক রশিদ আলম ও হেলপার ফেরদৌস আলমকে আটকের পর ট্রাকটি জব্দ করা হয়েছে।  মাদারীপুর প্রতিনিধিশীতবস্ত্র বিতরণসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শীতবস্ত্র বিতরণ করেছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। গত মঙ্গলবার বিকেলে উপজেলার ধানগড়া ইউনিয়নের নলছিয়া গ্রামের ১৭০ জন মানুষের মধ্যে এ বস্ত্র বিতরণ করা হয়। বন্ধুসভার রায়গঞ্জ শাখার বন্ধুদের সংগ্রহ করা এসব শীতবস্ত্র বিতরণকাজে অংশ নেন নলছিয়া গ্রামের জামাল উদ্দিন, বন্ধুসভার সাধারণ সম্পাদক আলহাজ আহমেদ, সদস্য আকিদুল ইসলাম, মিজানুর রহমান, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম।  রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঅস্ত্রসহ আটকপাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রাম থেকে পুলিশ দেশী অস্ত্রসহ রফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। পুলিশের দাবি, রফিকুল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এমএলের (লাল পতাকা) আঞ্চলিক নেতা। পুলিশ জানায়, মঙ্গলবার রাত তিনটার দিকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের পাশে গোপন বৈঠকের সংবাদ পেয়ে এসআই চপল কান্তি সরকার সেখানে অভিযান চালান।  চাটমোহর (পাবনা) প্রতিনিধিমালামাল লুটমঙ্গলবার রাত একটার দিকে নওগাঁর ধামইরহাট উপজেলা সদরের ব্যবসায়ী জিল্লুর রহমানের বাড়ির প্রাচীর টপকে ১৫-১৬ জনের মুখোশধারী ডাকাত ভেতরে প্রবেশ করে জিল্লুর রহমান (৪৮) ও তাঁর স্ত্রী উমিয়াকে (৩৮) মারপিট করে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণ ও নগদ প্রায় সাড়ে চার লাখ টাকা লুট করে পালিয়ে যায়।  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি