একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মর্টারের শেল উদ্ধারদিনাজপুরের হাকিমপুর উপজেলার নওপাড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি মর্টারের শেল উদ্ধার করা হয়েছে। গত বুধবার বিকেলে ওই গ্রামের আবদুল মতিনের বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণের জন্য রাজমিস্ত্রিরা মাটি খননের কাজ করছিলেন। এ সময় তাঁরা তিন ফুট মাটি খনন করার পর এগুলো দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে এগুলো উদ্ধার করে নিয়ে যায়।  হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিমুক্ত দিবস পালিতবিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার পাবনার চাটমোহর মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে চাটমোহর পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত হয়। এ উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ নানা অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১০টায় শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বেলা ১১টায় মুক্তমঞ্চে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাহেরুল হকের সভাপতিত্বে আলোচনা সভা হয়।  চাটমোহর (পাবনা) প্রতিনিধিদুজনের কারাদণ্ডভ্রাম্যমাণ আদালত ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদক রাখার অভিযোগে দুই ব্যক্তিকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্তরা হলেন ভাঙ্গার কাউলিবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের জসিম হোসেন (২৭) ও মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামের শওকত আলী (৪১)। গত বুধবার ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী আসাদুজ্জামান কবীর এ রায় দেন। এর আগে গত মঙ্গলবার রাতে পুলিশ উপজেলার পল্লীবেড়া বাজার থেকে জসীম হোসেন ও পুখুরিয়া বাজার থেকে শওকত আলীকে গাঁজাসহ আটক করে।  ফরিদপুর অফিসমূর্তি ভাঙচুর শরীয়তপুর সদর উপজেলার ধানুকা গ্রামে গত বুধবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মনসা মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে সিমেন্টের তৈরি মনসা মূর্তি ও বারান্দায় রাখা কয়েকটি মাটির মূর্তি ভাঙচুর করেছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে। মন্দিরের সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী বলেন, মন্দিরের তালা ভেঙে মূর্তি ভাঙচুর করায় ধানুকা গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে।  শরীয়তপুর প্রতিনিধি