একনজরে
সঞ্চরণসভাপঞ্চগড়ের শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাশিম আখতার মো. করিম দাদের সঞ্চরণসভা গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় নজরুল পাঠাগারে অনুষ্ঠিত হয়েছে। নজরুল পাঠাগার আয়োজিত সঞ্চরণসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া। বক্তৃতা করেন আনোয়ার হোসেন সরকার, মো. গিয়াসুদ্দীন, জেলা শিক্ষা কর্মকর্তা জীবধন বর্মণ প্রমুখ। প্রসঙ্গত, করিম দাদ গত ২৯ অক্টোবর সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি পঞ্চগড়ের মানুষের কাছে বাচ্চু স্যার নামে পরিচিত ছিলেন। পঞ্চগড় প্রতিনিধিট্রাকচাপায় নিহতগাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের তরফকামাল এলাকায় গতকাল শনিবার ট্রাকের চাপায় মাধবী (৫) নামের এক শিশু নিহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে তরফকামাল এলাকায় সড়ক পার হওয়ার সময় দিনাজপুর থেকে ঢাকাগামী একটি ট্রাক মাধবীকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মাধবীর মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধিসভা অনুষ্ঠিতনির্যাতনবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল শনিবার সকালে খুলনার একটি হোটেলে মতবিনিময় সভা হয়েছে। বেসরকারি সংস্থা অধিকার এ সভার আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন। সভা পরিচালনা করেন নিউ এজ-এর প্রধান প্রতিবেদক শহীদুজ্জামান। এতে খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলাম, খুলনা-১ আসনের সাংসদ ননী গোপাল মণ্ডল এবং বেগম ফেরদৌসী আলী, ফিরোজ আহমেদ, জাফর ইমাম, এনায়েত আলী, এস এম দাউদ আলী, আবদুল কাইয়ূম বক্তব্য দেন। খুলনা প্রতিনিধিসেমিনার অনুষ্ঠিতরাজবাড়ীর গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ মিলনায়তনে গতকাল শনিবার ‘এইচআইভি-এইডসের ভয়াবহতা ও এ বিষয়ে ছাত্রছাত্রীদের করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও বেসরকারি সংস্থা ন্যাচার সার্ভিস অ্যাসোসিয়েশনের রাজবাড়ী শাখা যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন। এতে কলেজের উপাধ্যক্ষ আবদুল হালিম তালুকদার, আউয়াল আনোয়ার, স্বপন কুমার পোদ্দার, নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি