একনজরে
শিশুর মৃত্যুকুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট বাজারের পাশের একটি চালকলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতিকুর (৮) নামে এক শিশু মারা গেছে। সে ছোট খাটামারী গ্রামের আবদুল মজিদের ছেলে। আতিকুরের মা নূরজাহান ওই চালকলে ধান শুকানোর কাজ করেন। গত শনিবার সকালে কাজে আসার সময় আতিকুরকে তিনি তাঁর সঙ্গে নিয়ে আসেন। কাজ করার একপর্যায়ে তাঁর ছেলে চালকলের সুইস রুমের পাশে যায়। সেখানে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম।কমিটি গঠনবাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক সমেঞ্চলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সিরাজগঞ্জ প্রাণিসম্পদ কার্যালয়ে এই সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপপরিচালক শাহজামাল। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি আবদুল লতিফ। সন্ধ্যায় সর্বসমঞ্চতিক্রমে ফজলুল হককে সভাপতি ও আবদুল ওহাবকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ১৫ সদস্যের নতুন জেলা কমিটি গঠন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ। ছাত্র গ্রেপ্তার র্যা ব সদস্যরা গত শনিবার রাতে নাটোরের লালপুর উপজেলার গোধরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তলসহ এক কলেজছাত্রকে আটক করেছে। তাঁর নাম ওয়াজেদ আলী। তিনি বড়াইগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে ও বনপাড়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। ওয়াজেদকে লালপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাঁকে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। লালপুর (নাটার) প্রতিনিধি। ভিজিডির গম জব্দফরিদপুরের আলফাডাঙ্গায় নয়টি বস্তায় ভরা ২৭০ কেজি ভিজিডির গম জব্দ করা হয়েছে। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে বুরাই ইউনিয়নের হেলেঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি নছিমন থেকে ওই গম জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ইউএনও মোহাম্মাদ আবুল খায়ের বলেন, ‘একটি নছিমনে করে ভিজিডির গম নেওয়ার সময় তা জব্দ করেছি। আমি তাৎক্ষণিকভাবে এ গমের কোনো মালিক পাইনি।’ বুরাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল ওহাব জানান, গতকাল এলাকায় ভিজিডির গম বিতরণ করা হয়েছে। তবে ইউএনও গম জব্দ করেছেন কি না, তা তিনি জানেন না। ফরিদপুর অফিসশীতে বৃদ্ধের মৃত্যুফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শীতজনিত রোগে আইনদ্দিন প্রামাণিক (৭০) নামের এক ব্যক্তি গতকাল রোববার সকাল সাতটার দিকে মারা গেছেন। তিনি উপজেলার গাজীরটেক ইউনিয়নের বিন্দুডাঙ্গী গ্রামের বাসিন্দা। পাশের চর হাজীগঞ্জ বাজারের পল্লিচিকিৎসক কুমারেশ পোদ্দার জানান, আইনদ্দিন প্রামানিক দীর্ঘদিন ধরে হাঁপানি রোগে ভুগছিলেন। কয়েক দিনের তীব্র শীতে তিনি আরও আরও দুর্বল হয়ে মারা যান। ফরিদপুর অফিসকৃষিমেলা নড়াইলে সাত দিনব্যাপী অমল সেন কৃষিমেলা গতকাল রোববার শেষ হয়েছে। ঐতিহাসিক তেভাগা আন্দোলনের প্রধান সংগঠক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড অমল সেনের ৯৬তম জন্মদিন উপলক্ষে সদর উপজেলার আউড়িয়া গ্রামে এ মেলার আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছিদ্দিক আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জহুরুল হক। বক্তব্য দেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হেসেন প্রমুখ। নড়াইল প্রতিনিধি