একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতবস্ত্র বিতরণঝিনাইদহ সদর উপজেলার পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বুধবার পাঁচ শতাধিক গরিব-দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে এগুলো বিতরণ করেন ৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্রিগেডিয়ার জেনারেল নুরুল মোমেন খান পিএসসি। এ সময় সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই সমাজের বিত্তবানদের গরিব-দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।  নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ গৌরনদীতে অগ্নিকাণ্ডবরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরে গতকাল বুধবার ভোরে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হয়। ভোর সাড়ে চারটার দিকে বন্দরের ব্যবসায়ী মন্টু মাতব্বরের বেকারি থেকে বিদ্যুতের শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।  গৌরনদী (বরিশাল) প্রতিনিধিহাজতির মৃত্যুপটুয়াখালী জেলা কারাগারে গতকাল বুধবার ভোরে মো. শহিদ ফকির (৪০) নামের এক হাজতি মারা গেছেন। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া গ্রামে। তিনি একটি যৌতুক মামলায় আসামি হিসেবে ১৮ ডিসেম্বর থেকে কারাগারে ছিলেন। সকাল আটটায় কারা কর্তৃপক্ষ শহিদ ফকিরকে পটুয়াখালী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নাজনীন নাহার তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে দিবাগত রাত দুইটার দিকে শহিদ ফকির বুকে ব্যথা অনুভব করলে তাঁকে কারা হাসপাতালে ভর্তি করা হয়।  পটুয়াখালী অফিসশীতবস্ত্র বিতরণনাটোরের গুরুদাসপুর উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে পাঁচ শতাধিক দুস্থ লোকের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার হামলাইকোল সরকারি প্রাথমিক স্কুলের মাঠে গত মঙ্গলবার এসব শীতবস্ত্র বিতরণ করেন মেজর মনিরুজ্জামান। শীতকালীন মহড়ায় এসে ১১ পদাতিক ডিভিশনের ১১১ পদাতিক ব্রিগেডের নির্দেশনায় ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধায়নে চলে এই শীতবস্ত্র বিতরণ। এ ছাড়া সেনাবাহিনীর উদ্যোগে এখানে গবাদিপশুর চিকিৎসাসেবাও দেওয়া হয়।  গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিসম্মেলন অনুষ্ঠিতসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টায় দাদপুর জিআর কলেজ প্রাঙ্গণে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। দ্বিতীয় পর্বে নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক হিসেবে আশরাফুল আলম নির্বাচিত হন।  রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিমানববন্ধনযুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন, পথসভা ও সংগীতের কর্মসূচি পালন করা হয়ছে। গতকাল বুধবার দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে শেরেবাংলা পার্ক মোড়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট এ কর্মসূচি পালন করে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মির্জা আবুল কালামের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর ছিদ্দিক, উদীচীর সভাপতি অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এরশাদ হোসেন সরকার প্রমুখ বক্তৃতা করেন।  পঞ্চগড় প্রতিনিধি