একনজরে
মাদকদ্রব্য ধ্বংসদিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে প্রায় তিন কোটি টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গত বুধবার দুপুরে জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উদ্যোগে হিলি সিপি বিজিবি ক্যাম্পের সামনে এগুলো ধ্বংস করা হয়। এ সময় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এখানে আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন বিজিবি জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খসরু সাব্বির আলী। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি নিয়ে গেল বিএসএফচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সেন্টু ইসলাম (৩০) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। সেন্টু উপজেলার হরিহরনগর গ্রামের নূর ইসলামের ছেলে। গতকাল ভোরে গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে সীমান্তের ভেতর থেকে ধরমপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেন্টুকে ফেরত চেয়ে বিএসএফের কাছে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠিয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধিনারায়ণগঞ্জ ক্লাবঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের (সাবেক ইউরোপিয়ান ক্লাব) নতুন সভাপতি হয়েছেন ব্যবসায়ী এম সোলায়মান। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি হারুন অর রশিদ। জ্যেষ্ঠ সহসভাপতিসহ কার্যকরী পরিষদের আটটি সদস্য পদে গত মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জ্যেষ্ঠ সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইকবাল হাবিব। নারায়ণগঞ্জ প্রতিনিধি।