একনজরে
ট্রাকচাপায় মৃত্যুনাটোরের লালপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে লাবণী নামের পাঁচ বছরের এক শিশু মারা গেছে। সে উপজেলার বেরিলাবাড়ি গ্রামের আজাহার আলীর মেয়ে। গতকাল শুক্রবার সকালে লালপুর-বাঘা সড়কের বেরিলাবাড়ী নামক স্থানে লাবনী বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি বালুবোঝাই ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই লাবনীর মৃত্যু হয়। লালপুর (নাটোর) প্রতিনিধি অস্ত্রসহ আটককুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর উচ্চবিদ্যালয়ের কাছ থেকে নাইন এমএম পিস্তল ও দুটি গুলিসহ সুমন আলী (২৫) নামের এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুমন কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার নবাব আলীর ছেলে। গতকাল শুক্রবার সকালে বিজিবির প্রাগপুর কোম্পানির অধিনায়ক সুবেদার রেজাউল করিমের নেতৃত্বে উজ্জ্বল আহমেদের বাড়িতে অভিযান চালিয়ে সুমনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে পিস্তল ও গুলি পাওয়া যায়। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে দৌলতপুর থানায় মামলা হয়েছে। কুষ্টিয়া অফিস