একনজরে
কারাগারেপিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ২৩ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকারীয়ার আদালতে হাজির হয়ে মামলার ২৫ জন আসামি জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুজনের জামিন মঞ্জুর করেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিকর্মশালা‘জনগণই পুলিশ, পুলিশই জনগণ’—এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় কমিউনিটি পুলিশের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে ঢাকার পুলিশ সংস্কার কর্মসূচির উদ্যোগে মাগুরার পুলিশ বিভাগ এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পুলিশ সুপার জিহাদুল কবীর। অনুষ্ঠান পরিচালনা করেন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। মাগুরা প্রতিনিধিমানববন্ধনবাঙ্গালী নদীকে দূষণমুক্ত রাখার দাবিতে বগুড়ার শেরপুর উপজেলায় মানববন্ধন করেছে ওই নদী-তীরবর্তী এলাকার বাসিন্দারা। গতকাল সোমবার দুপুর ১২টায় শেরপুর প্রেসক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করে। এতে বাঙ্গালী নদী-তীরবর্তী শেরপুর ও পার্শ্ববর্তী রায়গঞ্জ উপজেলার ১৫টি গ্রামের দুই শতাধিক লোক অংশ নেয়। মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন জানান, দূষণের কারণে বাঙ্গালী নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। মানববন্ধন শেষে এলাকাবাসী এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জানায়। শেরপুর (বগুড়া) প্রতিনিধি