একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিটি গঠনফরিদপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় ওই কমিটি গঠন করা হয়। এতে আরিফ ইসলাম সভাপতি ও কামরুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া সিরাজুল ইসলাম জ্যেষ্ঠ সহসভাপতি, কে এম রুবেল সহসভাপতি, সুজাউজ্জামান সহসাধারণ সম্পাদক, সুমন ইসলাম অর্থ সম্পাদক, এস এম তরুণ ক্রীড়া সম্পাদক, মাজেদুল হক প্রচার ও প্রকাশনা সম্পাদক, জাহিদুর রহমান অফিস সম্পাদক নির্বাচিত হয়েছেন। ফরিদপুর অফিসশিল্পীরা সংবর্ধিতশরীয়তপুর জেলা শিল্পকলা মাঠে পাঁচজন প্রতিবন্ধী সংগীতশিল্পীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত সোমবার রাতে মাটির গন্ধ চলচ্চিত্র প্রডাকশন সংস্থা নামে একটি সংগঠন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ওই শিল্পীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবি আবদুল্লাহ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শরীয়তপুর প্রতিনিধিশীতবস্ত্র বিতরণ স্টেট ব্যাংক অব ইন্ডিয়া খুলনা শাখার পক্ষ থেকে গত সোমবার বিকেলে তিন শতাধিক অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। খুলনা নগরের কেডিএ অ্যাভিনিউর ব্যাংক কার্যালয়ে এগুলো বিতরণ করা হয়। এ সময় ওই শাখার মহাব্যবস্থাপক শ্যামল কুমার দাস, শাখা ব্যবস্থাপক উত্তম কুমার সাহা, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এস এম খালিদ হোসেন, খুলনা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা প্রতিনিধিশিশু নিখোঁজমায়ের কোল থেকে নদীতে পড়ে আবদুর রহমান নামের তিন মাসের একটি শিশু নিখোঁজ হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টের কাছে এই দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়নের আকনাদীঘি চর এলাকার আলমগীর হোসেন তাঁর স্ত্রী সাজেদা বেগমসহ পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে নৌকায় করে সিরাজগঞ্জ শহরে আসছিলেন। নৌকায় মা সাজেদা বেগমের কোলে ছিল আবদুর রহমান। নৌকাটি হার্ড পয়েন্টের অদূরে পৌঁছালে সাজেদা সন্তানকে নিয়ে যমুনা নদীতে পড়ে যান। নৌকার অন্য যাত্রীরা সাজেদাকে উদ্ধার করতে পারলেও আবদুর রহমান নিখোঁজ হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জচাল সংগ্রহ অভিযাননওগাঁয় সরকারি খাদ্যগুদামে চলতি আমন মৌসুমের চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে অভিযানের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক এনামুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আকতার, জেলা খাদ্য বিভাগের একাধিক কমকর্তাসহ নওগাঁ জেলা চালকল মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। সরকারিভাবে নওগাঁর ১৮টি খাদ্যগুদামে এ বছর ১৯ হাজার ৪৯০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। চুক্তিবদ্ধ মিল-মালিকেরা প্রথম দিনে ১০০ মেট্রিক টন চাল সরবরাহ করেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিছেলেকে পুলিশে সোপর্দবগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পূর্ব লোকো কলোনির বাসিন্দা জসিম উদ্দীনের ছেলে মজিবর রহমান (২৭) দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হয়ে পড়েন। কোনো উপায় না পেয়ে ছেলেকে সোমবার আদমদীঘি থানায় সোপর্দ করেন জসিম উদ্দীন।  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঅদ্বৈত মেলাব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী অদ্বৈত মেলা। বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস তিতাস একটি নদীর নাম-এর জনক অদ্বৈত মল্লবর্মণের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে স্থানীয় তিতাস আবৃত্তি সংগঠন এ মেলার আয়োজন করে। গতকাল মঙ্গলবার সকালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ উবায়দুল মোক্তাদির চৌধুরী।  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।শিশু নিহতগতকাল মঙ্গলবার সকাল নয়টায় বানিয়াচং হবিগঞ্জ সড়কের রত্না সেতুর নিকটবর্তী আবিদ-আতিয়া ইটভাটার একটি ইঞ্জিনচালিত গাড়ি (ট্রাক্টর) অপর এক অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে বৃষ্টি বণিক নামের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়। অটোরিকশারোহী শিশুটির বাবা গৌরাঙ্গ বণিক, মা সবিতা বণিক, ভাই দুর্জয় বণিক, বোন নমিতা বণিক ও অটোরিকশাচালক রিপন বৈদ্যনাথ গুরুতর আহত হন।  বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি।মাছ নিধনগাজীপুরের কালীগঞ্জ উপজেলার লুদুরিয়া গ্রামে গত রোববার রাতে একটি মৎস্য হ্যাচারির ২০টি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জের নাগরী ইউনিয়নের প্রান্তিক মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারির ২০টি পুকুরে রুই, কাতলা, মৃগেল, চিতল, আইড়, কালবাউশসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছিল। রোববার রাতে দুর্বৃত্তরা এসব পুকুরে বিষ ঢেলে দেয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত উদ্দিন বিষ প্রয়োগে মাছ নিধনের বিষয়টি নিশ্চিত করেছেন।  গাজীপুর প্রতিনিধি।