একনজরে
মাদকবিরোধী সভামাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, মাদক রোধ করার জন্য শুধু পুলিশ প্রশাসন নয়, প্রত্যেক নাগরিককেও সচেতন হতে হবে। খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চত্বরে গতকাল বুধবার বেলা ১১টায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার জি এম আজিজুর রহমান প্রমুখ। খুলনা প্রতিনিধিবৃত্তি ও শীতবস্ত্রপঞ্চগড়ের তেঁতুলিয়ার দর্জিপাড়া গ্রামের শিশুস্বর্গ পাঠাগারের প্রতিষ্ঠাতা কবীর আকন্দের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শীতবস্ত্র ও ১০ জনকে বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শাহরিয়ার রহমান। একই অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে গত বছরের বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। পঞ্চগড় প্রতিনিধি