একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনজয়পুরহাটের ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষকদের ওপর হামলা ও প্রতিষ্ঠানে ভাঙচুরের প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। ২২ নভেম্বর ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক সভাপতি নবিউল ইসলাম চৌধুরী বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে শিক্ষকদের ওপর হামলা ও প্রতিষ্ঠানের আসবাবপত্র ভাঙচুর করে।  ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিজুয়াড়ির দণ্ডবগুড়ার ধুনট উপজেলায় তিন জুয়াড়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই দণ্ড দিয়েছেন। শনিবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সুলতানহাটা গ্রাম থেকে জুয়া খেলার সময় আলমগীর হোসেন, বলাই চাঁদ ও আজিবর হোসেনকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ শাহ এই তিন জুয়াড়িকে ৬০০ টাকা করে মোট এক হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন।  ধুনট (বগুড়া) প্রতিনিধি