একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় জুয়াড়িকে জরিমানাফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গতকাল শুক্রবার সকালে ছয় জুয়াড়িকে মোট নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের আদালতের নেতৃত্ব দেন। আলাফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রাম থেকে ওই ছয় ব্যক্তিকে জুয়া খেলার সময় গ্রেপ্তার করা হয়।  ফরিদপুর অফিসঅনুষ্ঠান পণ্ডনাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর হাইস্কুল মাঠে গতকাল শুক্রবার বিকেলে নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওমরুজ্জামান জান্টুর দশম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির নেতা ফিরোজ আহম্মেদ একই স্থানে ও একই সময়ে আরেকটি অনুষ্ঠান আহ্বান করায় পুলিশ কোনো পক্ষকেই অনুষ্ঠান করতে দেয়নি। ফিরোজ আহম্মেদের দাবি, দলের আরেক পক্ষ সেখানে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান আহ্বান করায় দুটি অনুষ্ঠানই পুলিশ বন্ধ করে দেয়।  গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি