একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ম মানা হয় না মহান বিজয় দিবসে জয়পুরহাটের আক্কেলপুরের অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা সঠিক নিয়মে উত্তোলন করা হয় না। ওই সব প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার দাবি উঠেছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মহান বিজয় দিবস উদ্যাপন প্রস্তুতি বৈঠকে উপস্থিত সদস্যরা এ দাবি তোলেন। ইউএনও সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক, ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিন, মাহফুজা সুলতানা, পৌর মেয়র আলমগীর চৌধুরী প্রমখ।  আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিউদ্যাপন শুরু যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবিতে নীলফামারীতে মহান বিজয়ের মাস উদ্যাপন কর্মসূচি শুরু হয়েছে। শনিবার রাতে শহরের শিল্পকলা মিলনায়তনে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক। আলোর পথযাত্রী সাংস্কৃতিক পরিষদ নীলফামারীর আয়োজনে আলোচনা সভায় নীলফামারী জজ আদালতের পিপি অক্ষয় কুমার রায়, সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক আহসান রহিম, নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান এবং সংগঠনের সভাপতি মনিরুল হাসান বক্তব্য দেন। সভাপতিত্ব করেন আবদুল বারী।  নীলফামারী প্রতিনিধিঅস্বাভাবিক মৃত্যুফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের চাপখণ্ড গ্রামে পূর্ণিমা বিশ্বাস নামে একজন গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে গ্রামের কৃপা বিশ্বাসের স্ত্রী পূর্ণিমা বিশ্বাসের (৩২) লাশ নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পূর্ণিমার মা বিবেচনা বিশ্বাস জানান, ঘটনার দিন শ্বশুরবাড়ির লোকজন তাঁর মেয়ের ওপর নির্যাতন চালায়। নগরকান্দা থানার ওসি আবদুল করিম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।  ফরিদপুর অফিস অস্ত্রসহ গ্রেপ্তার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া গ্রামের একটি বাড়ি থেকে অস্ত্র-গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। তাঁর নাম শিখা রানী (৩৬)। বাড়ি মেহেরপুরের গাংনীর দেবীপুর গ্রামে। তিনি বামুন্দী দেবীপুর গ্রামের আওয়ামী লীগের নেতা শাহিদুজ্জামান বেল্টু হত্যার আসামি আবদুস সালামের স্ত্রী। র‌্যাব তাঁর কাছ থেকে একটি পিস্তল, তিনটি গুলি, একটি ম্যাগাজিন, মুঠোফোন ও ডায়েরি উদ্ধার করেছে।  মেহেরপুর প্রতিনিধিরাজবাড়ীতে মিছিল খালেদা জিয়া দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেওয়ায় গতকাল রোববার দুপুরে রাজবাড়ীতে মিছিল করেছে জেলা বিএনপি। মিছিলের আগে দলীয় কার্যালয়ে সংবাদ সমেঞ্চলনে খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে লিখিত বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। উপস্থিত ছিলেন রোকন উদ্দিন চৌধুরী, এ বি এম মঞ্জুরুল আলম, আফছার আলী সরদার প্রমুখ।  রাজবাড়ী প্রতিনিধি