একনজরে
উদ্বুদ্ধকরণ সভারংপুরের বদরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার দুপুরে পৌরসভার এরশাদ সেতুর পাশে কিষান-কিষানিদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিন শতাধিক কিষান-কিষানিকে বন্যাসহিষ্ণু ধান ব্রি-৫২ ও ডিএপি-এমওপি সার ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। এতে রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমদ প্রধান অতিথি ছিলেন। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঅর্থ সহায়তাচাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের এক দিনের বেতনের অর্ধেক টাকার চেক মৃত সদস্যদের উত্তরাধিকারীদের দেওয়া হয়েছে। গতকাল সোমবার জেলা সদরের শাহ নেওয়ামতুল্লাহ কলেজ মিলনায়তনে অর্থ সহায়তার চেক তুলে দেওয়া হয়। মৃত পাঁচজন সদস্যের উত্তরাধিকারীদের তিন লাখ ২৩ হাজার টাকা করে মোট ১৬ লাখ ১৫ হাজার টাকা দেওয়া হয়। সমিতির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক শাহ আলম, পৌর মেয়র আবদুল মতিন প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জসমেঞ্চলনবগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সমেঞ্চলনে জুলফিকার আলী সভাপতি ও জি এম ফিরোজ সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। গত রোববার দুপুরে কান্তনগর বাজারে অনুষ্ঠিত সমেঞ্চলনে ৯৪ জন ভোট দেন। সম্মেলনে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, স্থানীয় সাংসদ হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ধুনট (বগুড়া) প্রতিনিধিশীতবস্ত্র বিতরণফরিদপুর রেলস্টেশনে বসবাসরত প্রায় ১০০ দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত রোববার রাতে স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধনের ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ইউনিট ওই শীতবস্ত্র বিতরণ করে। এ সময় কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোশাররফ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সুলতান মাহমুদ, বাঁধনের ওই কলেজ শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। ফরিদপুর অফিসতরুণীর আত্মহত্যারাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় রুনী আক্তার (২০) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। গত রোববার রাতে ছোট ভাকলা ইউনিয়নের চর মাইটকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য গফুর মোল্লার মেয়ে রুনী চট্টগ্রামে অবস্থানরত তাঁর ভাইয়ের কাছে বেড়াতে যাওয়ার জন্য বাবার কাছে আবদার করেছিলেন। কিন্তু অর্থনৈতিক দুরবস্থার কারণে তাঁর বাবা চট্টগ্রামে যাওয়ার ভাড়ার টাকা জোগাড় করতে পারেননি। এ নিয়ে রোববার বিকেলে বাবা-মেয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে রুনী রাত সোয়া আটটার দিকে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিবিজয় মেলাউপমহাদেশের প্রখ্যাত চারণ কবি বিজয় সরকারের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ৪ ডিসেম্বর মঙ্গলবার। এ উপলক্ষে চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশন আজ থেকে দুই দিনব্যাপী নড়াইল শিল্পকলা একাডেমী চত্বরে বিজয় মেলার আয়োজন করেছে। নড়াইল প্রতিনিধি