একনজরে
১০ বছর পরবন্ধ থাকার ১০ বছর পর যাত্রা শুরু করল নাটোরের গুরুদাসপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগার। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দ্বিতীয়বারের মতো ওই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্ত া (ইউএনও) মোছা. মাজেদা ইয়াসমীন, পাঠাগারের সদস্যসচিব মজিবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা সদরের একমাত্র পাঠাগারটি প্রয়োজনীয় অর্থসংকটসহ নানা অব্যবস্থাপনার কারণে বছরের পর বছর তালাবদ্ধ ছিল।গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিফরিদপুরে তথ্য মেলাফরিদপুরে তিন দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় স্থানীয় অম্বিকা ময়দানে মেলার উদ্বোধন করা হয়। ফরিদপুর সচেতন নাগরিক কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সনাক ফরিদপুরের আহ্বায়ক মজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সমাপিকা হালদার, আলতাফ হোসেন, শিপ্রা গোস্বামী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুফ আলী মোল্লা। মেলায় ৩৫টি স্টল অংশ নিচ্ছে। ফরিদপুর অফিস