একনজরে
স্বর্ণসহ গ্রেপ্তারগোয়েন্দা পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা শহরের লস্করপাড়া এলাকা থেকে ৬০ ভরি স্বর্ণসহ তরফদার নাছিরউদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। জেলা গোয়েন্দ পুলিশের পরিদর্শক আমানুল্লাহ জানান, নাসিরউদ্দিন ঢাকা থেকে রাত্রিকালীন বাসে করে এই স্বর্ণ এনে গতকাল ভোরে সাতক্ষীরা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শহরের লস্করপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে স্বর্ণসহ গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাগাভি বিতরণফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরকৃষ্ণপুর গ্রামের অ্যাসিডদগ্ধ গৃহবধূ লিপি বেগমকে (৩৫) দুটি গাভি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা ব্র্যাক কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন এই গাভি বিতরণ করেন। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় এসিড সারভাইভারস ফাউন্ডেশনের উদ্যোগে গাভি দুটি দেওয়া হয়। ফরিদপুর অফিসমুক্ত দিবসযুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার নীলফামারীর ডোমার উপজেলা শহরে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। একাত্তরের ৬ ডিসেম্বর ডোমার হানাদারমুক্ত হয়। এ উপলক্ষে রেলঘুণ্টি মোড়ে মানববন্ধন, আনন্দ শোভাযাত্রা, শসংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আল-আমীন রহমান। নীলফামারী প্রতিনিধিনেতার কারাদণ্ডভ্রাম্যমাণ আদালত বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক গোলাম মুহিত চানকে (২৮) তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। গত বুধবার রাতে মাদকদ্রব্য সেবন করে ধুনট শহরের সিকতা সিনেমা হলের সামনের রাস্তায় মাতলামি করছিলেন। এ সময় পুলিশ তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। ধুনট (বগুড়া) প্রতিনিধি