একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নছিমনের চাপায় নিহতরাজবাড়ীর পাংশায় নছিমনের চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তার নাম সেঁজুতি। সে পাংশার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামের সমীর কুমার রজকের মেয়ে ও সেনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় সেঁজুতি তাদের বাড়ির পাশের সেনগ্রাম বাজারে লন্ড্রির দোকানে যাচ্ছিল। সেনগ্রাম থেকে ছেড়ে আসা একটি নছিমন এ সময় তাকে চাপা দিলে সে আহত হয়। তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে রাত সাড়ে ১০টার দিকে সে মারা যায়।  রাজবাড়ী প্রতিনিধিগৃহবধূ খুনকুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের অর্জুন গ্রামে বৃহস্পতিবার রাত আটটার দিকে নূর ইসলাম (২৮) তাঁর স্ত্রী হাসিনা বেগমকে (২৪) পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার দিন হাসিনা বেগম ব্র্যাকের সমিতি থেকে এক হাজার ৪০০ টাকা তোলেন। স্বামীকে ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে স্বামী ও পরিবারের অন্যরা মিলে তাঁকে মারধর করেন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।  উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি