একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা খরচে চিকিৎসানাটোরের সিংড়ায় সম্পূর্ণ বিনা খরচে পাঁচ শতাধিক চক্ষু রোগীর সব ধরনের চিকিৎসাসেবা দিয়েছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সিংড়া আরাফাতি কল্যাণ পরিষদ নামের সংগঠনটি গতকাল শনিবার সকাল থেকে সিংড়া বাসস্ট্যান্ড চত্বরে চক্ষুশিবিরের আয়োজন করে। সংগঠনের অনুরোধে নাটোর সদর হাসপাতালের ফ্যাকো সার্জন মো. নাইমুল হক, চক্ষুবিশেষজ্ঞ আহসান হাবীব ও বগুড়া চক্ষু হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান চিকিৎসাসেবা দেন।  নাটোর প্রতিনিধিগুণীজন সম্মাননাস্বেচ্ছাসেবার মাধ্যমে মানুষের কল্যাণে বিশেষ অবদান রাখার জন্য যশোরের তিন গুণীজনকে সম্মাননা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবা দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংগঠন জেগে ওঠো ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন, বাঘারপাড়া উপজেলার ধাত্রী মা সালেহা বেগম, ফুটবল ক্রীড়া অঙ্গনের প্রশিক্ষক ইমদাদুল হক ও সাংবাদিক ফকরে আলম।  যশোর অফিস