একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই তরুণ গ্রেপ্তারপাবনা পৌর এলাকার কালাচাঁদপাড়া মহল্লা থেকে গত শনিবার ডিগ্রি পরীক্ষার ছয়টি উত্তরপত্রসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন জেলার আটঘরিয়া উপজেলার রাঘবপুর গ্রামের আবদুল আজিজ (২২) ও সেলিম রেজা (২০)। পাবনা সদর থানার সহকারী পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া তরুণেরা খাতা জালিয়াত চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের ৮/১৩ ধারায় মামলা করা হয়েছে।  পাবনা অফিসঅস্ত্রসহ গ্রেপ্তারবগুড়ার শেরপুর উপজেলার দারুগ্রাম সড়ক এলাকা থেকে গত শনিবার র্যা ব সদস্যরা দেশে তৈরি একটি বন্দুক, দুটি গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪০)। তিনি শেরপুর উপজেলার উত্তর আমইন গ্রামের মৃত রমজান আলীর ছেলে। গতকাল রোববার তাঁকে শেরপুর থানায় সোপর্দ করা হয়।  শেরপুর (বগুড়া) প্রতিনিধিশিক্ষক বরখাস্তএক কলেজছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর উচ্চবিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৫ অক্টোবর সন্ধ্যার দিকে বাড়িতে একা পেয়ে ওই শিক্ষক ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বিদ্যালয়ের পরিচালনা কমিটির কাছে লিখিত অভিযোগ দেন।  গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিআলোচনা সভাআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গতকাল রোববার মাগুরা ও নড়াইলের লোহাগড়া উপজেলায় আলোচনা সভার আয়োজন করা হয়। মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা মোশাররফ হোসেন। বক্তৃতা করেন কমিটির সদস্যসচিব এম আর খান, উন্নয়ন কর্মী এম আর মুকুল, জেলা এনজিও সমন্বয়কারী আবদুল হালিম, অধ্যাপক আবদুল লতিফ প্রমুখ। অপরদিকে নড়াইল দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অরবিন্দ আচার্য। বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনা মাসুদ উজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক।  লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিবড় বাধা বেগম রোকেয়া দিবস উপলক্ষে ফরিদপুরে গতকাল রোববার ‘বাল্যবিবাহ ও নারীর ক্ষমতায়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর এই সভার আয়োজন করে। সভায় জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধের ক্ষেত্রে নোটারি পাবলিকরা সবচেয়ে বড় অন্তরায়। এঁরা বর-কনেকে না দেখে এফিডেভিট বানিয়ে দেন। প্রকৃত সত্য হচ্ছে, ওই সব এফিডেভিটের কোনো আইনগত ভিত্তি নেই।’ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খন্দকার দৌলতানা আক্তার সভাপতিত্ব করেন।  ফরিদপুর অফিস