একনজরে
মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম ও মুক্তিযোদ্ধা একাত্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। গতকাল সোমবার জেলা আইনজীবী ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করে। এতে জেলার বিভিন্ন স্থানের তিন শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবদুস সামাদ, ওমর আলী, মো. ইব্রাহিম প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জমতবিনিময় সভারাজশাহীতে গতকাল সোমবার স্থানীয় সুশাসন কর্মসূচির (শরিক) উদ্যোগে বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শরিকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য হাসান মিল্লাত। প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি নুরুল আলম ও স্থানীয় সরকারের উপপরিচালক দীপক রঞ্জন অধিকারী। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী