একনজরে
সম্মাননা প্রদানবাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দশম কংগ্রেসে সম্মাননা ও ক্রেস্ট প্রাপ্তি উপলক্ষে যশোরের কেশবপুরের প্রবীণ কমিউনিস্ট নেতা নারায়ণ বসুকে সোমবার সন্ধ্যায় পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সংবর্ধনা দেওয়া হয়েছে। সিপিবি কেশবপুর শাখার উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সিপিবির দশম কংগ্রেসে দেওয়া ওই ক্রেস্ট ও সম্মাননাপত্র নারায়ণ বসুর হাতে তুলে দেন জেলা সিপিবির সভাপতি আবুল হোসেন। কেশবপুর (যশোর) প্রতিনিধিতরুণের কারাদণ্ডরাজবাড়ীর পাংশা উপজেলার পাংশা জর্জ পাইলট উচ্চবিদ্যালয়ের কমনরুমে সোমবার দুপুরে এক ছাত্রীকে জুয়েল হোসেন নামের এক তরুণ উত্ত্যক্ত করে। শিল্পকলা মোড় থেকে জুয়েলকে পুলিশ গ্রেপ্তার করার পর বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম খানের কার্যালয়ে তাঁর ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন। জুয়েল উপজেলার পারনারায়ণপুর গ্রামের জালাল উদ্দিন প্রামানিকের ছেলে এবং পাংশা কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। রাজবাড়ী প্রতিনিধিমাড়াইকলে জড়িয়ে মৃত্যুগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বহুলতলী গ্রামে ধানমাড়াইয়ের কলে চুল জড়িয়ে ফিরোজা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ফিরোজা বেগম নিজ বাড়ির উঠানে ধান মাড়াই করছিলেন। এ সময় অসাবধানতাবশত মাড়াইকলে চুল জড়িয়ে গেলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। গোপালগঞ্জ প্রতিনিধিমুক্ত দিবস পালনদিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি মুক্ত দিবস পালিত হয়েছে গতকাল মঙ্গলবার। দিবসটি পালন উপলক্ষে দুপুর ১২টায় স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন, মুক্তিযোদ্ধা শামছুল আলম মণ্ডল প্রমুখ বক্তব্য দেন। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিতিনজনের কারাদণ্ডসিরাজগঞ্জের শাহজাদপুরের রূপবাটি ইউনিয়নের তিন গ্রামে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার গাঁজার গাছসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল সাবরিন তাঁদের দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেন। এঁরা হলেন উপজেলার শেলাচাপড়ী গ্রামের তারাব আলী, আহম্মদপুর গ্রামের মজিবুর রহমান ও ভুলবাকুটিয়া গ্রামের নবীর চাঁদ। শেষে গাঁজার গাছ পুড়িয়ে ধ্বংস করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জঅস্ত্রসহ গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ী থেকে গত সোমবার একটি রিভলবার ও তিনটি গুলিসহ মাইনুল ইসলাম (৩৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই উপজেলার যুক্ত কমলাকান্তপুর গ্রামের এজাবুল হকের ছেলে। শিবগঞ্জ থানার ওসি জমির উদ্দীন আহমেদ জানান, সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মাইনুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ