একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুদান প্রদান হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যাওয়া আনসার সদস্য ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বেলবানা গ্রামের মো. ওবায়দুর রহমানের (৩৪) পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। গত বুধবার বিকেলে জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন ওই গ্রামে গিয়ে ওবায়দুরের পরিবারের সদস্যদের হাতে অনুদানের ৩৩ হাজার টাকা তুলে দেন। ওবায়দুর রহমান নেত্রকোনার জারিয়ায় ১১ ব্যাটালিয়নে ছিলেন। ছুটিতে বাড়ি থাকাকালীন মঙ্গলবার তিনি মারা যান।  ফরিদপুর অফিসগাছ কর্তন সাতক্ষীরা সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের এক কৃষকের ৪৭টি মেহগনিগাছ দুর্বৃত্তরা গত বুধবার কেটে ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম আবদুল লতিফ। গতকাল সকালে মাঠে যাওয়ার পথে কাটা গাছ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকেরা লতিফকে খবর দেয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহামঞ্চাদ ইব্রাহীম জানান, গাছ কাটার ঘটনায় লতিফ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।  নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।দেয়ালচাপায় মৃত্যুবগুড়ার আদমদীঘি উপজেলার চাটখইর গ্রামে গত বুধবার দুপুরে মাটির ঘরের দেয়ালচাপায় রাবেয়া বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু ও তাঁর স্বামী খোরশেদ আলম (৬০) গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খোরশেদ আলম ও রাবেয়া বেগম নির্মাণাধীন পাকা বাড়ির দেয়ালে পানি দেওয়ার সময় পাশের মাটির ঘরের দেয়াল তাঁদের ওপর ধসে পড়ে।  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিমতবিনিময়রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে গত বুধবার কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের নদী ও জীবন প্রকল্পবিষয়ক এক মতবিনিময় সভা হয়েছে। এতে উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা উন্নয়ন সমন্বয়ের সমন্বয়কারী জাহিদ রহমান, সমতা নারীকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটির ব্যবস্থাপক আমিনুল ইসলাম প্রমুখ।  নিজস্ব প্রতিবেদক, রাজশাহী