একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রলার ডুবে মৃত্যুগোপালগঞ্জে মধুমতী নদীতে ট্রলারডুবিতে মজিবর শেখ (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি কাশিয়ানী উপজেলার কড়িগ্রামে। গতকাল শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা লাশ উদ্ধার করেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ঘন কুয়াশার কারণে সদর উপজেলার তেঁতুলিয়া নদীতে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইট ও বালুবোঝাই ট্রালারটি ডুবে যায়। চার আরোহীর দুজন সাঁতরে তীরে উঠলেও মজিবুর শেখ ট্রলারে আটকে যান।  গোপালগঞ্জ প্রতিনিধি