একনজরে
বাওয়ালি নিহতসুন্দরবনের শিবসা কূপের মান্দারবাড়িয়া এলাকায় গোলপাতা কাটতে গিয়ে গত শুক্রবার বিকেলে খুলনার কয়রা উপজেলার মোন্তেজ গাজী (৫০) বাঘের হামলায় প্রাণ হারিয়েছেন। ওই দিন বিকেলে সুন্দরবনের জায়গীর মহল গ্রামের মোন্তেজ গাজী মান্দারবাড়িয়া এলাকায় গোলপাতা কাটছিলেন। এ সময় একটি বাঘ এসে তাঁর ঘাড়ে কামড় দিয়ে টানতে টানতে বনের মধ্যে নিয়ে যায়। খবর পেয়ে বনরক্ষীরা ভেতর থেকে লাশ উদ্ধার করেন। খুলনা প্রতিনিধিকুড়িগ্রামে বইমেলামহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রাম শিল্পকলা একাডেমী চত্বরে সাত দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত শুক্রবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। মেলায় ১৫টি বইয়ের স্টল স্থান পেয়েছে। অধ্যক্ষ রাশেদুজ্জামানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হক আনছারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম আবু হোরায়রা, সদরের ইউএনও মোস্তাফিজার রহমান প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম